Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৩১ আগস্ট ২০২৬

বোল্ড অবতারে ফের ক্যামেরার সামনে এষা, ভাইরাল ছবি

দেখুন নায়িকার সে ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০১৯, ১৬:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০১৯, ১৬:৪০

options
link
বোল্ড অবতারে ফের ক্যামেরার সামনে এষা, ভাইরাল ছবি zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কয়েকদিন ধরেই খবরে রয়েছেন অভিনেত্রী এষা গুপ্তা। তাঁর ন্যুড ফটোশুটের দৌলতে তিনি এখন ইন্টারনেটে ভাইরাল। সম্প্রতি মুক্তি পেয়েছে এষার নতুন ছবি ‘বাদশাহো’। বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করছে এই সাসপেন্স থ্রিলার। এই সাফল্য এষা সেলিব্রেট করছেন ইন্দোনেশিয়ায়। আপাতত কাজ থেকে কয়েকদিনের বিরতি নিয়ে ইন্দোনেশিয়ায় পাড়ি দিয়েছেন অভিনেত্রী। সেখানেই ছুটি কাটাচ্ছেন আর অবসরের সেই সব ছবি শেয়ার করছেন তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে।

📸 @mehakoberoi

Advertisement

A post shared by Esha Gupta (@egupta) on

[জানেন, কেন এই তরুণীকে আড়াল করছেন বরুণ ধাওয়ান?]

📸 @mehakoberoi

A post shared by Esha Gupta (@egupta) on

ইন্দোনেশিয়ার সমুদ্রে সৈকতে সাদা বিকিনিতে আবারও নেটদুনিয়ায় ঝড় তুললেন এই অভিনেত্রী। সাদা বিকিনির সঙ্গে সাদা গাউন ও টুপিতে তিনি হয়ে উঠেছেন লাস্যময়ী। কিছুদিন আগেও বিকিনিতে তিনি সাড়া ফেলে দিয়েছিলেন সোশ্যাল সাইটে। এর জন্য অবশ্য ট্রোলও হতে হয় এষাকে। তাঁর প্রোফাইল ভরে ওঠে কুরুচিকর মন্তব্যে। সে সবের অবশ্য জবাবও দেন অভিনেত্রী।

[স্বামীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ ববি ডার্লিং, কারণটা জানেন?]

📸 @taras84

A post shared by Esha Gupta (@egupta) on

অন্যদিকে বড়পর্দাতেও ঝড় তুলেছেন তিনি। তিন দিনে ‘বাদশাহো’ ব্যবসা করেছে প্রায় ৪৪ কোটি টাকা। যদিও সমালোচকরা এই ছবির খুব একটা প্রশংসা করেননি, তাও দর্শকরা বেশ পছন্দই করছে এই ছবিকে। সব মিলিয়ে সময়টা বেশ ভালই যাচ্ছে এষা গুপ্তার।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.