সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদিপুরুষ ডুবেছিল। তবে সুদে-আসলে বক্স অফিসকে হাতের মুঠোয় রেখেছিল প্রভাসের সালার। এমনকী, শাহরুখের ‘ডাঙ্কি’ ছবিকেও ব্যবসায় মাত দিয়েছিল ‘সালার’। কিন্ত বছরের ব্লকবাস্টার ছবি উপহার দিয়েও, আপাতত ছবি থেকে বিরতি নিচ্ছেন প্রভাস। সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ প্রভাস। সূত্রের খবর, নানারকম শারীরিক সমস্যায় ভুগছেন প্রভাস।
কয়েকমাস আগেই খবরে আসে হাঁটুর সমস্যায় ভুগছেন প্রভাস। জানা গিয়েছিল, অতিরিক্ত জিমের কারণেই নাকি শারীরিক সমস্যা ভুগছেন। তবে আপাতত, চিকিৎসকের পরামর্শে কাজ থেকে বিরতি নিচ্ছেন। একেবারে সুস্থ হয়েই শুটিংয়ে ফিরবেন প্রভাস। শারীরিক অসুস্থতার কারণে নাকি বেশ কয়েকটি বিগ বাজেটের ছবি হাতছাড়া করেছেন তিনি।
View this post on Instagram
[আরও পড়ুন: মারধর-গালিগালাজের অভ্যেস বনশালির! নতুন কাজের আগেই কী শর্ত দিলেন রণবীর?]
আদিপুরুষ ফ্লপ হওয়ার পর বেশ খানিকটা হতাশ হয়েছিলেন প্রভাস। এমনকী, শোনা যায় মানসিক দিক থেকেও বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি। সূত্রের খবর, কিছুদিন অবসাদেও ভুগছেন দক্ষিণী তারকা।
[আরও পড়ুন: মুজাফফরপুরের হোমে নির্যাতিতাদের হয়ে তদন্তে ভূমি পেড়নেকর, বাহবা দিলেন খোদ শাহরুখ]
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের