Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ২০ জুলাই ২০২৬

পুজোয় বক্স অফিস ‘লুটে’র হুঁশিয়ারি ‘বহুরূপী’ যিশু-শিবপ্রসাদের, ‘ডবল ধামাকা’র ইঙ্গিত কৌশানির

'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু': এবার ডাকাতি আরও বড় পরিসরে! পুজোর পর্দায় সম্মুখ সমরে যিশু-শিবপ্রসাদ। কৌশানি বলছেন...।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১৭:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১৭:১৩

options
link
পুজোয় বক্স অফিস ‘লুটে’র হুঁশিয়ারি ‘বহুরূপী’ যিশু-শিবপ্রসাদের, ‘ডবল ধামাকা’র ইঙ্গিত কৌশানির zoom
'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু'
Advertisement

চব্বিশ সালের পুজোর বক্স অফিসে ‘গেমচেঞ্জার’ হিসেবে নাম লিখিয়েছিল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বহুরূপী’। বাংলার গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন রাজ্যে, এমনকী আন্তর্জাতিকস্তরের স্ক্রিনিংয়েও দর্শককুলের প্রশংসা কুড়িয়ে নিয়েছিল ছ্যাঁচড়াপুরের ‘ছিচকে’ নয়, বরং ভালোবেসে ডাকাতি করা ‘বিক্রম’। দু’বছর পর আবারও পুজোর পর্দায় সদলবলে ঝাঁপিয়ে পড়তে চলেছে ‘বহুরূপী’রা। তবে এবার ডাকাতি হবে আরও বড় পরিসরে। বৃহস্পতিবার ‘দেশু’ জুটি নয় মাস আগাম টিকিট দেওয়া শুরু করতেই পুজোর বক্স অফিস লুটের হুঁশিয়ারি দাগল উইন্ডোজ! যিশু বনাম শিবপ্রসাদের ডাকাতিযুদ্ধে এবার যে খেলা আরও জমে ক্ষীর হবে, তেমনটা বলাই যায়।

রুপোলি পর্দার ইতিহাসে পঁচিশ বসন্ত কাটিয়ে এবারের ভাঁড়ারে যে একগুচ্ছ সিনেচমক রেখেছেন প্রযোজক-পরিচালকদ্বয় নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়, সেকথা গত ডিসেম্বরেই জানা গিয়েছিল। সেই তালিকায় অন্যতম ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’। যে সিনেমার সবথেকে বড় চমক নিঃসন্দেহে যিশু সেনগুপ্ত। আবির চট্টোপাধ্যায়ের পরিবর্তে এবার ‘বিক্রম’ শিবপ্রসাদের সম্মুখ সমরে তিনি। যদিও অভিনেতার চরিত্র সম্পর্কে খুব একটা ভাঙতে নারাজ নির্মাতারা তবে খবর, সিক্যুয়েলে বড়চমক অপেক্ষা করছে দর্শকের জন্য। উল্লেখ্য, ‘পোস্ত’, ‘বাবা বেবি ও’ ছবির পর আবারও টলিপাড়ার হিটমেকার পরিচালকদ্বয়ের ফ্রেমে দেখা যাবে যিশুকে। আগামী মার্চ এবং এপ্রিল মাসজুড়ে শুটিং হওয়ার কথা বাংলার বিভিন্ন লোকেশনে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
‘বহুরূপী’তে শিবপ্রসাদ-কৌশানি

এদিকে চব্বিশের পুজোর পর্দায় কৌশানি-শিবপ্রসাদের ছকভাঙা জুটি বহুল প্রশংসিত হয়েছিল। ঝিমলি-বিক্রমের দুষ্টু-মিষ্টি রসায়ন আর ডাকাতির স্ট্র্যাটেজি দেখে দর্শকমহলের পেটে যেমন খিল ধরেছিল, তেমনই তাঁরা মুগ্ধ হয়েছিলেন। সেকথা মাথায় রেখেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’তে আবারও ফিরছে কৌশানি-শিবপ্রসাদ জুটি। একরাশ উচ্ছ্বাস নিয়ে পর্দার ‘ঝিমলি’ জানালেন, “বহুরূপীর সিক্যুয়েল নিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত। এটা একেবারে নতুন এক অধ্যায়। দর্শক বরাবর বিশ্বাস যেমন বিশ্বাস করে এসেছে উইন্ডোজ মানেই ‘কন্টেন্ট ইজ দ্য কিং’, এবারও কন্টেন্টের জেরেই বক্স অফিসে বাজিমাত করব আমরা। তবে এবার জোড়া ধামাকা অপেক্ষা করছে দর্শকের জন্য। রোম্যান্স থেকে হাড্ডাহাড্ডি ‘চেজ’ সবটাই এবার ডবল-ডবল। দর্শকদের মধ্যেও প্রবল চাপা উত্তেজনা কাজ করছে যে, ‘বহুরূপী’র সাফল্যকেও যেন ছাড়িয়ে যায় সিক্যুয়েল। আমরাও সেবিষয়ে আশাবাদী। একগুচ্ছ ট্যুইস্ট থাকছে।”

Jisshu
যিশু সেনগুপ্ত, ছবি- ইনস্টাগ্রাম

ফের শিবপ্রসাদের সঙ্গে জুটি বাঁধা নিয়ে কৌশানি মুখোপাধ্য়ায়ের মন্তব্য, “বিক্রম-ঝিমলি জুটির স্বামী-স্ত্রী’র মতোই রসায়ন ২০২৪ সালে সবথেকে বেশি নজর কেড়েছিল। তাই তাঁদের ভালোবাসা, চাহিদার কথা মাথায় রেখেই আমরা আবার আসছি। বহুরূপীর গান-ছড়া আজও দর্শকদের মনে রয়েছে। এখনও কোনও অনুষ্ঠানে পারফর্ম করতে গেলে ‘ডাকাতিয়া বাঁশি’ আমার মাস্ট-এর তালিকায়। এবারও সেরকম গান থাকছে। এবারও ঝিমলি হিসেবে ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পেরে আমি উচ্ছ্বসিত।” এবারও ননীচোরা দাস বাউল, বনি চক্রবর্তী, অনুপম রায়, অর্ণব দত্ত এবং শিলাজিৎ মজুমদারের মতো বিভিন্ন শিল্পীর সমাহারে একগুচ্ছ প্রাণবন্ত গান উপহার পাওয়া যাবে বলে জানা গেল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.