সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই ঘোষণা করেছিলেন। আর এবার টলিউডের সুপারস্টার জিৎ প্রকাশ্য়ে আনলেন তাঁর নতুন ছবি ‘চেঙ্গিজ’-এর হিন্দি টিজার। বলিউড পরিচালক নীরজ পাণ্ডের হাত ধরেই এবার হিন্দি সংলাপে দর্শকদের মন ভরাবে বাংলার জিৎ।
একেই বলে জিৎ কা কামাল! বাংলার সুপারস্টার জিৎ এবার সংলাপে দর্শকদের মন ভরাবে হিন্দি সংলাপে! এমনটাই ঘটতে চলেছে এবার ইদে। ভাবছেন এ আবার কেমন কাণ্ড? ব্যাপারটা বিশদে বলা যাক বরং।
বড়সড় ঘোষণা করে ফেললেন টলিউডের হ্যান্ডসাম নায়ক জিৎ। তাঁর ছবি চেঙ্গিজ শুধু বাংলাতে নয়। একই সঙ্গে, একই দিনে মুক্তি পাবে হিন্দি ভাষাতেও। সোশ্যাল মিডিয়ায় এমন চমক দিয়ে জিৎ জানালেন, বাংলা ছবির ইতিহাসে প্রথমবার এরকম ঘটতে চলেছে। তবে শুধু এই ঘোষণা নয়। সঙ্গে জিৎ শেয়ার করলেন চেঙ্গিজ ছবির নতুন পোস্টারও। ছবিটি মুক্তি পাবে ২১ এপ্রিল।
[আরও পড়ুন: ‘আমার চেয়েও প্রতিভাবান’, নেটদুনিয়ায় ‘ছোট্ট পাঠান’কে খুঁজে পেলেন শাহরুখ,কে এই খুদে? ]
View this post on Instagram
চমক দিতে খুবই ভালবাসেন টলিউডের হ্যান্ডসাম নায়ক জিৎ। তাই তো বড়পর্দায় যখনই আসেন হইচই পড়ে যায় টলিপাড়ায়। গত এপ্রিলে মুক্তি পাওয়া ‘রাবণ’ ছবিতে নতুন অবতারে হাজির হয়ে চমকে দিয়েছিলেন। আর এবার নতুন ছবি ‘চেঙ্গিজে’র মধ্যে দিয়ে ফের অনুরাগীদের সারপ্রাইজ দিতে চলেছেন জিৎ। অ্যাকশন থ্রিলার ‘রাবণ’-এ সঙ্গে ছিলেন তনুশ্রী চক্রবর্তী, লহমা ভট্টাচার্য। ‘চেঙ্গিজ’-এর টিজারেও ভরপুর অ্যাকশনের আভাস পাওয়া যাচ্ছে। ছবির অ্যাকশন ডিরেক্টর আবার স্টান্ট সিলভা। দাক্ষিণাত্যে যাঁর বেশ জনপ্রিয়তা রয়েছে।
জিতের এই নতুন ছবির প্রেক্ষাপট নয়ের দশকের কলকাতা। সেই সময়ের শহরের কিছু ঘটনাই ফুটিয়ে তোলা হয়েছে ছবির গল্পে। কলকাতার নানা জায়গাতে শুরু হয়েছে ছবির শুটিং। ‘চেঙ্গিজ’-এ জিতের বিপরীতে থাকছেন ‘প্রেমটেম’ খ্যাত অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা রোহিত রায়, শতাফ ফিগারকে। জিৎ, গোপাল মদনানি ও অমিত জুমরানির প্রযোজনায় তৈরি হয়েছে ‘চেঙ্গিজ’। ছবিটি পরিচালনা করছেন রাজেশ গঙ্গোপাধ্যায়।
[আরও পড়ুন: সোনু নিগমের বাবার ফ্ল্যাট থেকে উধাও নগদ ৭২ লক্ষ টাকা, গ্রেপ্তার প্রাক্তন গাড়িচালক ]
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত