সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমানকর্মীর ব্যবহারে ক্ষুব্ধ টলিউডের জনপ্রিয় অভিনেতা জীতু কমল। গোটা ঘটনায় এতটাই ক্ষেপে গেলেন অভিনেতা যে, সোশাল মিডিয়ায় প্রতিবাদে গর্জে উঠলেন। স্পষ্ট নেটিজেনদের উদ্দেশে জীতু লিখলেন, এই সংস্থার বিমানে ওঠার আগে দুবার ভাবুন!
তা ঠিক কী লিখেছেন জীতু?
সোশাল মিডিয়ায় জীতু লিখলেন, ”আমি ঠিক বুঝেই উঠতে পারতাম না যে একজন বিমানকর্মীর ব্যবহার এতটা খারাপ হতে পারে, এয়ার ইন্ডিয়া একপ্রেস সংস্থার এক কর্মীর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর আমার কাছে স্পষ্ট হল। সবাইকে বলছি, এই সংস্থার বিমান ওঠার আগে দুবার ভাবুন। খুব অপেশাদার। বাপ রে বাপ এত খারাপ ব্যবহার! ” সঙ্গে জীতু স্পষ্ট লিখলেন, ”এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস দুটো এক সংস্থা নয়।”

[আরও পড়ুন: ঠান্ডা মাথায় খুন ‘ফ্রেন্ডস’ তারকা ম্যাথিউ পেরি? রহস্য দানা বাঁধতেই প্রকাশ্যে ময়নাতদন্তের রিপোর্ট]

জীতুর এই পোস্ট নজরে পড়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস সংস্থার। সংস্থার পক্ষ থেকে জীতু কমলের কাছে ক্ষমাও চাওয়া হয়েছে । এমনকী, জীতুর এই পোস্টের নিচে এয়ার ইন্ডিয়ার এক বিমানসেবিকা লেখেন, ”আমি একজন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানসেবিকা। আমি জানি না ঠিক কী ঘটেছে আপনার সঙ্গে। এয়ার এশিয়া ইন্ডিয়া গাঁটছড়া বেঁধেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সঙ্গে। মনে হয় ওই কর্মী সরাসরি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কর্মী নয়। আমার অনুরোধ আমাদের আরেকটা সুযোগ দিন।” এই নেটিজেনের মন্তব্য়ের উত্তরে জীতু লিখেছেন, বিমানবন্দের তাঁর লাগেজ সংক্রান্ত বিষয়ে কোনওরকম সমস্যা হয়েছিল। সেই কারণেই কর্মীর ওরকম আচরণ সহ্য করতে হয়েছে জীতুকে।

[আরও পড়ুন: মুখ থুবড়ে পড়েছে ‘তেজস’! তবু তেজি কঙ্গনার অভিশাপ, ‘আমার খারাপ চাইলেই দুর্ভোগে পড়বেন’]
সর্বশেষ খবর
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা
-
রাজসাক্ষী হতে চান! জমি দুর্নীতি মামলায় ইডি আদালতে আবেদন জয় কামদারের