সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলাদা থাকছেন। সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের কথাও জানিয়ে দিয়েছেন। তবে বউ নিয়ে রসিকতা করা ছাড়েননি জিতু কমল (Jeetu Kamal)। ‘বউ মানেই টেনশন’, মজার ছলে এমনই এক ভিডিও শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে।

বিছানায় শুয়ে থাকা অবস্থাতেই ভিডিওটি শুট করেছেন জিতু। অভিনেতার ঊর্ধ্বাঙ্গ শুধুমাত্র সাদা চাদর দিয়েই ঢাকা। ভিডিওয় ঘুমন্ত জিতুকে প্রশ্ন করা হয়, “বউকে ইংরাজিতে কী বলা হয়?”। আধো ঘুমে অভিনেতা উত্তর দেন, ‘টেনশন’। তারপরই সম্বিত ফেরে। তখন কথা ঘুরিয়ে আবার বলেন, “টেনশন… কেন নিচ্ছ এত আমি বলছি তো! ওয়াইফকে ইংরাজিতে বলে বউ।”
View this post on Instagram
[আরও পড়ুন: চন্দ্রযান নিয়ে বিতর্কিত পোস্ট, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে থানায় হিন্দু সংগঠন]
মজার ছলেই ভিডিওটি তৈরি করেছেন জিতু। গত ২৯ জুন যখন নবনীতা দাস তার সঙ্গে বিচ্ছেদের কথা জানান, তা নিয়ে বিস্তর জলঘোলা হয়। আচমকা এই খবরে হতাশ হয়ে যান জিতু-নবনীতার অনুরাগীরা। অভিনেত্রী সে সময় জানিয়েছিলেন, প্রায় তিন মাস ধরে তাঁরা আলাদা থাকছেন।

এদিকে জিতু এ বিষয়ে সরাসরি মুখ না খুললেও ফেসবুকে লেখেন, তোমায় শুরুতেও আগলেছি, আজও আগলাবো.. আগামীতে তাই করবো..বাচ্চা বউ। মিডিয়া বন্ধুদের কাছে ক্ষমাপ্রার্থী একটু বোঝো তোমরা।” এমন পরিস্থিতিতেই বউ নিয়ে এই রসিকতামূলক ভিডিওটি পোস্ট করেছেন অভিনেতা। তাতেই প্রশ্ন উঠছে। নিজের এই পোস্টে মজার ছলে কি ‘বাচ্চা বউ’কেই ঠেস দিলেন?
[আরও পড়ুন: ‘মা হতে পারবে না রাখি’, আদিলের অভিযোগের জবাব দিতে সোজা ডাক্তারের কাছে রাখি]
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
মমতার জোটের ডাক উপেক্ষা! উপনির্বাচনে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি