লস অ্যাঞ্জেলেস: ‘মোদি’ ছবির পরিচালক হচ্ছেন জনি ডেপ (Johnny Depp)। নাহ, এ ‘মোদি’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) নন। ইটালির শিল্পী আমেদিও মোদিগিলানি (Modigliani)। হ্যাঁ, তাঁরই আত্মজীবনীমূলক সিনেমার নাম ঠিক হয়েছে ‘মোদি’ (Modi)।

জানা গিয়েছে, ‘মোদিগিলানি’ নামের এক নাটক অবলম্বনেই তৈরি হবে ছবিটি। এই ছবির মাধ্যমে প্রায় ২৫ বছর বাদে পরিচালকের আসনে বসছেন হলিউড অভিনেতা। ছবির কলাকুশলীদের নামও জানিয়েছেন জনি ডেপ।
[আরও পড়ুন: বিতর্ককে সঙ্গী করে রমরমিয়ে চলছে ‘দ্য কেরালা স্টোরি’, ৯ দিনে পৌঁছল ১০০ কোটির ক্লাবে]
ছবিতে কিংবদন্তি অভিনেতা আল পাচিনো থাকবেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। মোদির চরিত্রে অভিনয় করবেন ইটালিয়ান অভিনেতা রিকার্দো স্ক্যামারসিয়ো। ‘জন উইক : চ্যাপ্টার ২’, ‘দ্য বেস্ট অফ ইউথ’, ‘লোরো’ ছবিতে অভিনয়ের জন্য সারা দুনিয়ার চলচ্চিত্রপ্রেমী মনে রেখেছে রিকার্দোকে।

আগামী কয়েক মাসের মধ্যেই বুদাপেস্টে শুটিং শুরু হবে। ছবিটি পরিচালনার পাশাপাশি সহ-প্রযোজনাও করছেন ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’ খ্যাত অভিনেতা জনি ডেপ। ১৯৯৭ সালে তাঁর শেষ পরিচালিত ছবিটি ছিল ‘দ্য ব্রেভ’। গত বছর প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে মানহানির মামলা জেতেন জনি। এবার নতুন করে কাজে মন দিতে চান হলিউড তারকা।
[আরও পড়ুন: ক্রমশ শক্তি বাড়িয়ে সুপার সাইক্লোনে পরিণত ‘মোকা’, দুপুরেই ল্যান্ডফল]
সর্বশেষ খবর
-
চিরনিদ্রায় ‘দামু’ খ্যাত পরিচালক রাজা সেন, শোকস্তব্ধ সিনেমহল
-
রাত ১২ অবধি ভাইয়ের সঙ্গে আড্ডা, সকালে উদ্ধার দেহ! আশিসের পরিণতিতে স্তম্ভিত আত্মীয়-পরিজনেরা
-
এবার জারদারির মুখে ‘অখণ্ড ভারত’, স্বাধীনতা দিবসে হিন্দুদের নিয়ে বড় বার্তা পাক প্রেসিডেন্টের
-
ফের টাকার পাহাড়-উদ্ধার ৮০০ গ্রাম সোনা! গ্রেপ্তার অনুব্রতের প্রাক্তন দেহরক্ষী সায়গল
-
ভারী খাবারে পেট ফেঁপে যায়? ‘ডায়জেস্টিভ টি’-তে মিলবে সমাধান, জানাচ্ছেন সোহা আলি খান