সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে মানুষটা দিনের পর দিন দর্শকদের হাসিয়ে গিয়েছেন, তিনিই আজ বিছানায় শয্যাশায়ী। ক্যানসারের মারণ থাবা চলাফেরার শক্তি কেড়ে নিয়েছে। শরীরে হাড় ছাড়া যেন আর কিছুই নেই। এমন অবস্থা বলিউডের জনপ্রিয় কৌতুকাভিনেতা জুনিয়র মেহমুদের (Mehmood Junior)। অসুস্থ অভিনেতার মন ভালো করতে হাজির হয়েছিলেন জনি লিভার (Johny Lever)।

ছয়ের দশকে বলিউডে সফর শুরু করেন জুনিয়র মেহমুদ। শিশুশিল্পী হিসেবে তুমুল জনপ্রিয়তা পান। ‘ননিহাল’ থেকে শুরু করে ‘দো রাস্তে’, ‘কাটি পতঙ্গ’, ‘ঘর ঘর কি কাহানি’, ‘ছোটি বহু’র মতো আড়াইশোরও বেশি রয়েছে তাঁর ঝুলিতে। শুধু কৌতুকশিল্পী নয়, পার্শ্ব অভিনেতা হিসেবেও দর্শকদের মনে জায়গা করে নেন জুনিয়র মেহমুদ। ২০১৯ সাল পর্যন্ত সিনেমা-সিরিয়ালে চুটিয়ে অভিনয় করে গিয়েছেন তিনি।
[আরও পড়ুন: OMG! রণবীর কাপুর নয়, রণবীর সিংকে অফার করা হয়েছিল ‘অ্যানিম্যাল’! কেন না করলেন?]
কিন্তু আচমকাই অভিনেতার পেটে টিউমার ধরা পড়ে। জানা যায়, তা ম্যালিগন্যান্ট। অর্থাৎ, ক্যানসার ছড়িয়ে পড়েছে অভিনেতার শরীরে এবং তা অ্যাডভান্স স্টেজে রয়েছে বলেই জানা গিয়েছে। অভিনেতার বন্ধু সালাম কাজি জানান, প্রায় ২০ কেজি ওজন কমে গিয়েছে তাঁর। চলাফেরার শক্তিও হারিয়েছেন।
Viral | Popular actor of yester years, Junior Mehmood has not been keeping well. Comedian Jonny liver seen here trying to lift up his spirits. pic.twitter.com/KQyErg4EBL
— MUMBAI NEWS (@Mumbaikhabar9) December 1, 2023
এক সংবাদমাধ্যমের কাছ থেকেই নাকি মেহমুদের অসুস্থতার খবর পান জনি লিভার। সঙ্গে সঙ্গে সিনিয়র অভিনেতার মুম্বইয়ের বাড়িতে হাজির হন তিনি। জনিকে দেখেই বর্ষীয়ান অভিনেতার মুখে হাসি ফুটে ওঠে। জনিও তাঁর মন ভালো করার চেষ্টা করেন। ভিডিও দেখে অনুরাগীদের মনও সিক্ত। অনেকেই জনপ্রিয় অভিনেতার এমন অবস্থা দেখে দুঃখ প্রকাশ করেছেন।
[আরও পড়ুন: শরীর নিয়ে খোঁটা, বাচ্চায় মন দেওয়ার উপদেশ, কটাক্ষের জবাবে মধ্যমা দেখালেন শুভশ্রী!]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক