Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬
Kachan Mallick

বিয়ের চারমাস পরে হানিমুনে কাঞ্চন-শ্রীময়ী, কোথায় গেলেন দম্পতি?

মার্চ মাসে সাত পাকে বাঁধা পড়েন কাঞ্চন ও শ্রীময়ী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০২৪, ১৮:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০২৪, ১৮:৪১

options
link
বিয়ের চারমাস পরে হানিমুনে কাঞ্চন-শ্রীময়ী, কোথায় গেলেন দম্পতি? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের বয়স সবে চারমাস। ইতিমধ্যেই জমিয়ে সংসার করছেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। কাজের ব্যস্ততায় বিয়ের পর হানিমুনই যাওয়া হয়নি তাঁদের। সম্প্রতি অবশ্য পরিবার নিয়ে তাজপুরে গিয়েছিলেন। তবে এবার অফিসিয়ালি হানিমুনে গেলেন কাঞ্চন-শ্রীময়ী। জানা গিয়েছে, মলদ্বীপেই ক’টা দিন একান্তে কাটাবেন দম্পতি। ইনস্টাগ্রামে বেশ কিছু ছবিও শেয়ার করেছেন দুজনে।

Advertisement

শনিবার রাতে যখন সকলে টি ২০ বিশ্বকাপে ভারতের ভুবনজয়ে মেতে, তার মাঝেই ঘড়ি ধরে রাত ১২টায় কেক কাটা থেকে উপহার দেওয়া, সবই হল। ইনস্টাগ্রামে স্ত্রীয়ের জন্য আবেগঘন বার্তাও দিলেন বিধায়ক তথা অভিনেতা। কাঞ্চন মল্লিক লিখেছেন, “শুভ জন্মদিন। ঈশ্বর তোর সব মনের ইচ্ছা পূরণ করুক। আমার জন্য তোর ত্যাগ আজীবন মনে রাখব। আমার জীবন গুছিয়ে দেওয়ার জন্য এবং আমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখার জন্য আমি তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ। হ্যাঁ আমি বলতে পারি, আমি তোর জন্য নতুন করে বাঁচতে শিখেছি এবং নতুনভাবে জীবনে পথ চলা শুরু করেছি। এইভাবেই সবসময়ে আমার পাশে থাকিস। আমি তোকে খুব খুব খুব ভালোবাসি।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sreemoyee Chattoraj Mullick (@sreemoyeechattoraj)

[আরও পড়ুন: রাতের কলকাতায় চোর ধরলেন জীতু কমল! ‘মারব কম দৌড় করাব বেশি’, দিলেন হুঁশিয়ারিও]

শ্রীময়ীকে কী উপহার দিলেন স্বামী কাঞ্চন? সেই ছবি অভিনেত্রী নিজেই শেয়ার করে জানালেন। একটি হাতঘড়ি। রাত বারোটা বাজতেই মা-বাবা এবং কাঞ্চনকে পাশে নিয়ে জন্মদিনের কেক কাটলেন শ্রীময়ী চট্টরাজ। তবে কাঞ্চন তাঁর পোস্টের কমেন্ট সেকশন নিষ্ক্রিয় রেখেছেন। যাতে কেউ সেখানে কোনও মন্তব্য না করতে পারেন। আসলে বিয়ে হোক বা জামাইষষ্ঠী, সেসব অনুষ্ঠানের ছবি শেয়ার করে বহু কটু কথার শিকার হয়েছিলেন বিধায়ক-অভিনেতা। এমনকী তারকাদম্পতির বয়সের ফারাক নিয়েও নানা কুকথায় ভরে উঠেছিল কমেন্টবক্স। তবে স্ত্রীয়ের জন্মদিনে আর সেই ঝুঁকি নেননি তিনি। বরং কমেন্ট করার রাস্তাই বন্ধ করে দিলেন।

[আরও পড়ুন: জন্মদিনে ‘কলঙ্ক’ ঘোচাতে বদ্ধপরিকর জয়া! ভিডিও শেয়ার করে কী লিখলেন? ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.