Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬

মাকে সঙ্গে নিয়ে দুর্গাপুজোর সেলিব্রেশনে কাজল-তানিশা

প্রতিমাশিল্পীদের সঙ্গে দেখা করতে যান অভিনেত্রী সহ গোটা মুখোপাধ্যায় পরিবার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০১৯, ১৯:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০১৯, ১৯:১৭

options
link
মাকে সঙ্গে নিয়ে দুর্গাপুজোর সেলিব্রেশনে কাজল-তানিশা zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো ‘মুখার্জি বাড়ির পুজো’। পাঁচদিনই সেই পুজোতে হাজির থাকেন কাজল, তনুজা, রানি-সহ আরও অনেক তারকারা। যেন চাঁদের হাট। এবছর দ্বিতীয়া থেকেই ফেস্টিভ মুডে এই পরিবার। শুক্রবার মা তনুজা, বোন তনিশাকে নিয়ে দুর্গা প্রতিমা দেখতে হাজির কাজল। উত্তর মুম্বইয়ের ‘সার্বজনিক দুর্গা পূজা সমিতি’তে প্রতিমাশিল্পীদের সঙ্গে দেখা করতে যান অভিনেত্রী-সহ গোটা মুখোপাধ্যায় পরিবার। এই দুর্গা পুজো আয়োজন করেন কাজলের তুতো বোন সর্বাণী মুখোপাধ্যায়। আর সেখানেই কীভাবে ধীরে ধীরে মাতৃমূর্তিকে রূপ দিচ্ছেন শিল্পীরা তা দেখতেই হাজির হয়েছিলেন কাজল। সেই ছবি টুইটারে আপলোডও করেন তিনি।

[উৎসবের মরশুমে রহস্য বাড়িয়ে কেমন হল যিশুর ব্যোমকেশ?]

kajol-ndtv_700x450_81506090984

পুজোর পাঁচদিন শাড়ি পড়তেই ভালবাসেন কাজল। তবে এবার পুজোর আগেই ট্র্যাডিশনাল সাজে হাজির অভিনেত্রী। গোল্ডেন এমব্রয়ডারি করা সাদা সালোয়ার কামিজে কাজল ছিলেন বেশ স্টাইলিশ। মেয়েকে ফ্যাশনে টক্কর দিতে হাজির মা তনুজাও। তাঁর প্যাস্টেল সবুজ রঙের জামদানি শাড়ি ছিল নজরকাড়া। মায়ের সঙ্গে তানিশাও শাড়ি পরেছিলেন। এবং সর্বাণীর পরনে ছিল সাদা সালোয়ার সঙ্গে রঙিন দোপাট্টা। শুধু পরিবারের সঙ্গেই নয় প্রতিমাশিল্পীদের সঙ্গেও ছবি তুললেন কাজল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

kajol-ndtv_700x500_81506091017

[পাহাড়চূড়োয় কেমন হল সৃজিতের ‘ইয়েতি অভিযান’?]

kajol-ndtv_700x1200_71506091003

বোঝা যাচ্ছে দ্বিতীয়া থেকেই উৎসবের মুডে মুখোপাধ্যায় পরিবার। তবে এ তো সবে শুরু, এখনও রয়েছে পুজোর বাকি দিনগুলি। সেখানে কোন সাজে হাজির হল রানি, কাজল সহ আরও অন্যান্য তারকারা সেদিকেই চোখ রয়েছে সবার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.