সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কফি উইথ করণ’ (Koffee With Karan 8) মানেই নতুন সম্পর্ক, ব্রেকআপ, নতুন গুঞ্জন। বলিউড নিয়ে করণ জোহরের ফোড়ন! আর কাউচে সেলিব্রিটি। সঙ্গে গরম কফি। গল্প জমবে না? আলবাৎ জমবে! আর সেই আড্ডায় ঝগড়া, কূটকচালিও নতুন নয়। এবার করণ জোহরের শোয়ে প্রকাশ্যেই সঞ্চালকের সঙ্গে ‘তু তু ম্যায় ম্যায়’ দুই তুতো বোন কাজল-রানির! কাজল তো একেবারে শো ছেড়ে বেরিয়ে যাওয়ার হুমকিই দিয়ে বসলেন।
ইতিমধ্যেই ‘কফি উইথ করণ’-এর (Koffee With Karan) সেই পর্বের প্রোমো ভাইরাল হয়েছে। শোয়ের শুরুতেই উলট পুরাণ! বন্ধু সঞ্চালককেই প্রশ্নবাণ ছুঁড়ে জেরবার করে ফেললেন ‘মুখার্জি সিস্টার্স’। রানি প্রথমেই করণের মুখোশ খুলে দেওয়ার কথা বলে বোমা ফাটালেন! শুনেই কাজলের মন্তব্য, বাহ এই তো জমে উঠেছে। ‘কুছ কুছ হোতা হ্যায়’ মোমেন্ট তৈরি করলেন পরিচালক করণ। মশকরা করেই করণের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ আনলেন কাজল। তারপরই ব়্যাপিড ফায়ার রাউন্ডে বাঁধল গোল! কাজল শো ছেড়ে বেরিয়ে যাওয়ার হুমকি দিলেন। যদিও গোটা বিষয়টাই মশকরা করে।
[আরও পড়ুন: ‘৩ খানের মধ্যে একা শাহরুখই ভারতকে ভালোবাসে, তবে টাকাটাও বোঝে!’, বিস্ফোরক অভিজিৎ]
প্রসঙ্গত, এই বোনকে নিয়েই পরিচালক হিসেবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন করণ জোহর। কাজলের পাশাপাশি রানি মুখোপাধ্যায়ের সঙ্গেও দারুণ বন্ধুত্ব তাঁর। ‘কফি উইথ করণ’-এর এই বিশেষ পর্বে ‘মুখার্জি সিস্টার্স’ কী বোমা ফাটান, এবার সেটাই দেখার।
[আরও পড়ুন: ‘ডাঙ্কি’র কাজ থামিয়েই ২৬/১১-র বীর যোদ্ধাদের জন্য ছুটলেন ‘জওয়ান’ শাহরুখ, কোথায় গেলেন?]
সর্বশেষ খবর
-
মুড়ি-মুড়কির মতো ‘দানধ্যান’, অন্নপূর্ণা বিক্ষোভে তৃণমূলকেই দুষলেন দিলীপ
-
আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে কলকাতাবাসীকে! রবিবার থেকে দুর্যোগের হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে
-
নবভারত নির্মাণের রাস্তা দেখাতে পারে, অরোভিল হোক ‘জেন জি’-র প্রেরণা!
-
২৫ কোটির চুক্তি না পেলে টিভিতে সম্প্রচার নয়, কোথায় আইএসএল দেখাতে চায় ক্লাবগুলি?
-
‘আজকাল সবারই সুগার, মিষ্টি ক’জন খায়?’, চিনির মূল্যবৃদ্ধিতে না ঘাবড়ানোর পরামর্শ বিহারের মন্ত্রীর!