Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১১ জুন ২০২৬
Subhashree Ganguly

জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের পাড়ার কালীপুজোয় শুভশ্রী! গাইলেন দেবের ছবির গান

দেখুন সেই ভিডিও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩১, ২০২৪, ১৯:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩১, ২০২৪, ১৯:৫৮

options
link
জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের পাড়ার কালীপুজোয় শুভশ্রী! গাইলেন দেবের ছবির গান zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপাবলি উপলক্ষে সেলেবদের ব্যস্ততা বেড়েছে দ্বিগুণ। গত দু দিন ধরেই কলকাতা এবং শহরতলী তো বটেই এমনকী জেলাতেও পুজোর উদ্বোধনে যাচ্ছেন তারকারা। কল্যাণীতে দেব। মধ্যমগ্রামে নুসরত জাহান তো আবার মেদিনীপুরে বনি সেনগুপ্ত, ধূপগুড়িতে প্রিয়াঙ্কা সরকার,ত এদিকে বারাসতের কালীপুজোয় (Kali Puja 2024) অনির্বাণ ভট্টাচার্য। টলিউড নক্ষত্ররা বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছিলেন কালীপুজোর উদ্বোধনে। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) ক্ষেত্রেও তার অন্যথা হয়নি।

শুভশ্রী এবার পৌঁছে গিয়েছিলেন জিয়াগঞ্জে। অরিজিৎ সিংয়ের পাড়ার কালীপুজোর উদ্বোধন করতে। পুজো প্যান্ডেলের ফিতে কাটার পাশাপাশি অভিনেত্রীকে গান গেয়েও শ্রোতা-অনুরাগীদের মনোরঞ্জন করতেও দেখা যায়। পরনে হলুদ সালোয়ার। খোলা চুল। টলিউডের সুপারস্টার নায়িকাকে দেখতে ভিড় জমিয়েছিলেন জিয়াগঞ্জের মানুষেরা। আর সেখানেই পুজো উদ্বোধনের পর মঞ্চে উঠে দেবের সিনেমার গান গাইলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কোন গান? শুভশ্রীর কণ্ঠে শোনা যায়, দেবের হিট সিনেমা ‘পরাণ যায় জ্বলিয়া’ ছবির ঢাকের তালে গানটি। সাবলীলভাবেই গাইছিলেন অভিনেত্রী। সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেটপাড়ায় ভাইরাল হতেও সময় নেয়নি। যা শুনে ‘প্রাক্তন’ বা ‘পুরনো প্রেমের’ বিষয়টি মনে করিয়ে দিলেন আবার অনুরাগীদের একাংশ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sangbad Pratidin (@sangbadpratidin)

শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের গান গাওয়ার সেই ভিডিও দেখে আবার নেটপাড়ার একাংশ কটাক্ষ করেছেন। কারও মন্তব্য, ‘এতো বেসুরো!’ কেউ বা লিখলেন, ‘আরও ভালো হতে পারত!’ যদিও নেটপাড়ার মতামতে কোনও দিনই কিছু যায় আসেনি শুভশ্রীর। ট্রোলিংকে কোনওদিনই পাত্তা দেননি তিনি। তবে দিওয়ালির দিন জমকালো ফটেশুটে আবার নেটপাড়ার ঘুমও কেড়ে নিলেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.