Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১৭ আগস্ট ২০২৬
Kangana Ranaut

বাংলায় হিংসা ছড়ানোর অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে কলকাতা পুলিশে দায়ের অভিযোগ

টুইট করে বাংলাকে কাশ্মীরের সঙ্গেও তুলনা করেন কঙ্গনা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩, ২০২১, ১৯:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩, ২০২১, ১৯:৪৫

options
link
বাংলায় হিংসা ছড়ানোর অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে কলকাতা পুলিশে দায়ের অভিযোগ zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলায় হিংসা আর অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। বিজেপিকে সমর্থন জানাতে গিয়ে বাংলার মানুষের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছেন বলিউড অভিনেত্রী। এমন অভিযোগ তুলেই এবার কলকাতা পুলিশের দ্বারস্থ হাই কোর্টের আইনজীবী সুমিত চৌধুরী। ই-মেল মারফত ‘ক্যুইন’ কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি।

ঘটনার সূত্রপাত কঙ্গনার কয়েকটি টুইট নিয়ে। বাংলায় ভোটপ্রকাশের দিন অর্থাৎ গতকাল টুইটারে বাংলাদেশি আর রোহিঙ্গাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সবচেয়ে বড় শক্তি হিসেবে ব্যাখ্যা করেছিলেন বি-টাউনের ‘কন্ট্রোভার্সি ক্যুইন’। শুধু তাই নয়, বাংলাকে কাশ্মীরের সঙ্গেও তুলনা করেন কঙ্গনা। টুইটারে কঙ্গনা লেখেন, “বাংলাদেশি আর রোহিঙ্গারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় শক্তি…। যা ট্রেন্ড দেখছি তাতে বাংলায় আর হিন্দুরা মেজরিটিতে নেই এবং তথ্য অনুযায়ী গোটা ভারতবর্ষের তুলনায় বাংলার মুসলিমরা সবচেয়ে গরীব আর বঞ্চিত। ভাল, আরেকটা কাশ্মীর তৈরি হচ্ছে।” এই লেখার পরই ‘ইলেকশন ২০২১’ (Elections 2021) হ্যাশট্যাগ দেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: ‘নিজেই কখন রগড়ে যাবেন বুঝতে পারবেন না’, গেরুয়া রুদ্রনীলকে খোঁচা সৃজিতের]

নিজেকে বরাবর ‘দেশভক্ত’ হিসেবে দাবি করা কঙ্গনার এই টুইটের পরই বিতর্কের ঝড় উঠতে শুরু করে। সোশ্যাল মিডিয়ায় একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তিনি। দিল্লির কৃষক আন্দোলনের (Farmers Protest) সময়ও মোদির পাশে দাঁড়িয়ে ক্ষুব্ধ কৃষকদের একহাত নেন। এবার মমতার বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। আর এই অতিরিক্ত ‘মোদি প্রীতি’ দেখাতে গিয়েই হিংসা ছড়াচ্ছেন কঙ্গনা। যা বাংলার মানুষ মেনে নেবে না বলে দাবি আইনজীবী সুমিত চৌধুরীর। সেই কারণেই অভিনেত্রীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

উল্লেখ্য, এর আগে শিবসেনা শাসিত মহারাষ্ট্রের মুম্বইকে কাশ্মীরের সঙ্গে তুলনা করেছিলেন তিনি। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ে আরেকটা কাশ্মীর তৈরি হচ্ছে বাংলায়, এমন মন্তব্য করে বিপাকে কঙ্গনা।

[আরও পড়ুন: ‘দিলীপ জেঠু দিলীপ জেঠু তোমার বাড়ি যাব’, কবিতায় BJP’র রাজ্য সভাপতিকে খোঁচা ভাস্বরের]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.