সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যস, তিলকে কীভাবে তাল বানাতে হয় তা বেশ ভালই জানেন কঙ্গনা রানাউত। তাই তো সামান্য একটা বিষয়কেও এমনভাবে সামনে নিয়ে আসেন, যেন তা একটা বড়সড় বোমা! হ্য়াঁ, সম্প্রতি ভাইরাল হওয়া ছোট্ট একটি বাচ্চার কীর্তিকেও রং চড়ালেন বলিউডের কন্ট্রোর্ভাসি কুইন।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়। যেখানে দেখা গিয়েছে, একটি বাচ্চার হাতে একটি প্ল্যাকার্ড। যেখানে লেখা, বিরাট আঙ্কেল আমি আপনার মেয়ে ভামিকাকে ডেটে নিয়ে যেতে পারি? আইপিএল চলাকলীন বাচ্চার এই পোস্ট ঝড়ের বেগে ভাইরাল হতে শুরু করে। আর এই পোস্ট নিয়েই যত আপত্তি কঙ্গনা রানাউতের। কঙ্গনার দাবি, এই ধরনের পোস্ট কু-শিক্ষাকেই তুলে ধরে।
मासूम बच्चों को ये बेहूदा बातें ना सीखायें, इससे आप मॉडर्न या कूल नहीं अश्लील और फूल लगते हो। https://t.co/dGC7OmOPvM
— Kangana Ranaut (@KanganaTeam) April 20, 2023
[আরও পড়ুন: পামেলা চোপড়ার প্রতি শ্রদ্ধা,’কিসি কা ভাই কিসি কি জানে’র প্রিমিয়ার বাতিল করলেন সলমন]
কঙ্গনার তাঁর সোশ্যাল মিডিয়ায় লেখেন, ” শিশুদের এ সব ফালতু কথা বার্তা শেখাবেন না। এতে আপনি আধুনিকমনস্ক বা কুল হয়ে যান না। বরং আপনি নিজের অশ্লীল ও বোকা মনবৃত্তির পরিচয় দেন।”
কঙ্গনার এরকম পোস্টকে অনেকে সমর্থন করলেও, বেশ কয়েকজন একেবারেই কটাক্ষ করেছেন অভিনেত্রীকে। অনেক নেটিজেনের মনে করেন, কঙ্গনা সব কিছু নিয়েই একটু বাড়াবাড়ি করছেন।
[আরও পড়ুন: বাদল অধিবেশনে সিনেমাটোগ্রাফ বিল পেশ, পাইরেসি আটকাতে বড় সিদ্ধান্ত কেন্দ্রের ]
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে অঘটনের শুরু! কেপ ভার্দের ‘বুড়ো’ গোলকিপারের হাতে আটকে গেল স্পেন, ব্যর্থ বদলি ইয়ামালও
-
স্কুলের শ্রেণিকক্ষ, অফিসের বাইরে ছড়িয়ে ছিটিয়ে মহিলাদের অন্তর্বাস!
-
বিশ্বকাপের এক ম্যাচ পরই ছাঁটাই, লজ্জার নজির গড়ে কপাল পুড়ল কোন দেশের কোচের?
-
১১ ঘণ্টা ম্যারাথন জেরা, ইডি দপ্তর থেকে বেরিয়ে কী বললেন অভিষেক?
-
এআই পৃথিবীতে সেকেলে শিক্ষানীতি বদলে ফেলছে চিন, কোথায় দাঁড়িয়ে ভারত?