সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশাত্ববোধক ছবিতে অভিনয় করেও ফিরল না কপাল! বিতর্ক পেরিয়ে বক্স অফিসেও সুপারহিট মার্কশিট অধরা। লাগাতার ফ্লপের ঠেলায় কেরিয়ারে কলঙ্ক! নিন্দুকদের শাপশাপান্ত করে এবার শেষমেশ মনের কষ্ট দূর করতে কৃষ্ণের শরণাপন্ন হলেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন। মোক্ষলাভের আশায় সকাল-বিকেল দ্বারকাভূমের মন্দিরে মন্দিরে ঘুরছেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। সোশাল মিডিয়ায় নিজেই জানালেন সেকথা।
প্রসঙ্গত, ‘থালাইভি’ ডুবেছে। ৮৫ কোটির ‘ধাকড়’ বক্সঅফিসে আশার আলো দেখতে পারেনি। সেপ্টেম্বর মাসে মুক্তিপ্রাপ্ত ‘চন্দ্রমুখী ২’র রেজাল্টও সিনেবাজারে খুব খারাপ! এবার যুদ্ধ বিমানের পাইলটের চরিত্রে হুঙ্কার ছেড়েছিলেন ঠিকই, তবে দেশপ্রেমের টোটকাও কাজে লাগল না! বক্স অফিসের ককপিটে ফের ব্যর্থ উড়ান কঙ্গনা রানাউতের। এমন পরিস্থিতি যে প্রেক্ষাগৃহ থেকে ‘তেজস’ উঠিয়ে নেওয়ার জোগাড় হল মালিকদের।

দ্বারকাভূমে গিয়ে সোমনাথ দর্শন করে কঙ্গনা লিখলেন, “আজ বাবা সোমনাথের দর্শন করলাম। পাশাপাশি মন্দিরের স্থানীয় কর্মীদের নিয়ে সোমনাথের রাম মন্দিরেও গিয়েছিলাম। ওখানে রাম মন্দিরের বইতে রাম নাম লিখে এলাম। তার পরই কৃষ্ণের মোক্ষভূমির দর্শন করলাম। সোমনাথ মন্দিরের একেবারে অনতিদূরেই সেই জায়গা, যেখানে কৃষ্ণের পায়ে তির লেগেছিল। সেখানেই ওনার মোক্ষলাভ হয়। সকল কর্মীচারীবৃন্দকে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো একটা দিন লাগালাম।”
View this post on Instagram
[আরও পড়ুন: ঠাকুমা বাঙালি, নাতনি সারার রসবোধও দিব্যি! গোয়ায় ছোলার ডাল, কাঁচকলার কোপ্তায় ভূরিভোজ]
তার আগে দ্বারকাভূমে কৃষ্ণের মন্দিরে পুজো দিয়ে কঙ্গনা সোশাল মিডিয়ায় জানান, “কয়েকদিন ধরে আমার মন বড্ড উতলা হয়ে উঠেছিল। ব্য়াকুল হয়ে উঠেছিলাম। ইচ্ছে করছিল কৃষ্ণের শরণাপন্ন হতে। দ্বারকা নগরে এলাম। এখানে পা দেওয়া মাত্রই আমার সব চিন্তা ধুলোয় মিশিয়ে গেল। মন স্থির হল। হে কৃষ্ণ আমাকে আর্শীবাদ করুন। হরে কৃষ্ণ।”
View this post on Instagram
[আরও পড়ুন: সলমনের উপর ‘মেহেরবান’ সেন্সর বোর্ড, কোনওরকম কাঁচি ছাড়াই ছাড়পত্র পেল ‘টাইগার ৩’!]
সর্বশেষ খবর
-
দলে ভাঙনের মধ্যেই সোনিয়া সাক্ষাতে মমতা, কী কথা হল?
-
রাজ্য মন্ত্রিসভার দপ্তর বণ্টন মুখ্যমন্ত্রীর, কে কোন বিভাগের মন্ত্রী হচ্ছেন?
-
অন্ধকারে আলোর রেখা! প্রীতি ম্যাচ ৩৬ ধাপ উপরে থাকা তাজিকিস্তানের বিরুদ্ধে ড্র ভারতের
-
সুজিত বসুর পর উজ্জ্বল বিশ্বাস, গ্রেপ্তার আরও এক প্রাক্তন মন্ত্রী, এবার ত্রাণচুরির অভিযোগ
-
রাজস্থানে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! ঝলসে মৃত অন্তত ৭