সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্লপ! সুপার ফ্লপ! কঙ্গনা রানাউতের ধাকড় ছবি বক্স অফিসে যেভাবে মুখ থুবড়ে পড়েছে, বিশেষজ্ঞরা বলছে, ‘ধাকড়’ ছবির এই অবস্থা রীতিমতো বলিউডে রেকর্ড। ফিল্ম সমীক্ষকদের মতে, গত কয়েক বছরে বলিউডের কোনও ছবির অবস্থা এতটা খারাপ হয়নি। এমনকী, সূত্রের খবর অনুযায়ী, এই ছবির ডিজিটাল রাইটস বিক্রি করতে গিয়ে কালঘাম ছড়িয়েছেন প্রযোজকরা। শেষমেশ নাকি প্রায় ৮৫ কোটি টাকা দিয়ে তৈরি এই ছবি খুবই সস্তায় বিক্রি করা হয় এক জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের কাছে। পরিসংখ্যান বলছে, ধাকড় ছবির মোট আয় ৩ কোটি টাকা। প্রায় ৭৮ কোটি টাকা লোকসান করেছে কঙ্গনা রানাওয়াতের এই ছবি।
প্রসঙ্গত, ২০ তারিখ মুক্তি পায় কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut) ‘ধাকড়’ ছবি। বলিউড হাঙ্গামার রিপোর্ট অনুযায়ী, এই ছবি বক্স অফিসে ৩ কোটি টাকার ব্যবসা করেছে। তবে ট্রেন্ড বলছে, এই ছবির যা দশা, তাতে সিনেমাহলে বেশিদিন টিকে থাকবে না। ‘ধাকড়’ তৈরি করতে খরচ হয়েছিল প্রায় ১০০ কোটি টাকা। শোনা যাচ্ছে, বক্স অফিসে ব্যবসার অবস্থা দেখে ওটিটিতে ছবিটি বিক্রি করার চেষ্টা করছে ‘ধাকড়’ ছবির প্রযোজক সংস্থা।

[আরও পড়ুন: মেয়ে মালতির ছবি সামনে আনলেন প্রিয়াঙ্কা চোপড়া, নেটিজেনদের প্রশ্ন ‘মাথায় চুল কই?’]
‘ধাকড়’ ছবির পরিচালক রজনিশ ঘাই অবশ্য ছবির ব্যবসা নিয়ে কোনওরকম মুখ খুলতে চাননি। সোশ্যাল মিডিয়ায় অন্য পরিচালক ও প্রযোজকদের ছবিকে কটাক্ষ করলেও, ‘ধাকড়’ নিয়ে একেবারে মুখে কুলুপ এঁটেছেন কঙ্গনা। অন্যদিকে, নেটিজেনরা কিন্তু ইতিমধ্যেই কঙ্গনাকে নিয়ে হাসি ঠাট্টা শুরু করে দিয়েছেন। নিন্দুকরা বলছেন, সোশ্যাল মিডিয়ায় মন না দিয়ে কঙ্গনা যদি অভিনয়ে মন দিতেন তাহলে ‘ধাকড়’ উতরে যেতে পারত!
গত বছরই মুক্তি পেয়েছে কঙ্গনা রানাউত অভিনীত ছবি ‘থালাইভি’। ছবিটি মুক্তি পায় তামিল ও হিন্দি ভাষায়। দক্ষিণেও এই ছবিটি ভালই ব্যবসা করে। অন্যদিকে শুটিং চলছে তাঁর ‘তেজস’ ছবিরও। শুধু অভিনয় নয়, প্রযোজক হিসেবেও কঙ্গনার হাতে রয়েছে বেশ কয়েকটি ছবি। তবে দক্ষিণী ছবি ‘পুষ্পা’ ছবির বক্স অফিস সাফল্য দেখে আপ্লুত হয়ে বলিউড ছবিকে নিন্দামন্দ করেছিলেন কঙ্গনা। নিন্দুকরা সেই প্রসঙ্গ টেনে এবার একহাত নিচ্ছে বলিউডের কুইনকে।

অন্যদিকে, বক্স অফিসে দারুণ ব্যবসা করছে কার্তিক আরিয়ান, কিয়ারা আডবাণী অভিনীত ‘ভুল ভুলাইয়া ২’। ইতিমধ্যে একশো কোটি ক্লাবে ঢুকে পড়েছে এই ছবি। অনেকে মনে করছেন, ‘ভুল ভুলাইয়া’র কারণে আরও কোণঠাসা হয়ে পড়েছে কঙ্গনার এই ছবি।
[আরও পড়ুন: বাংলাদেশে ‘জয় বাংলা’ অনুষ্ঠান, কলকাতা থেকে ঢাকায় উড়ে গেলেন মিমি চক্রবর্তী]
সর্বশেষ খবর
-
মারাঠিতে অক্ষম হিন্দিভাষী অটোচালকদের নোটিস, বিশেষ প্রতিক্রিয়া সোনম কাপুরের
-
এখনই হেফাজতে নেওয়ার দরকার নেই! তিন এফআইআরে অভিষেককে স্বস্তি দিল হাই কোর্ট
-
সাংসদ পদ টিকবে তৃণমূলত্যাগী এনসিপিআই সদস্যদের? অভিষেকের মামলায় কী জানাল সুপ্রিম কোর্ট?
-
উত্তরপ্রদেশে বিজেপির তুরুপের তাস সাইনা? ভোটযুদ্ধে নামার ইঙ্গিত অলিম্পিক পদকজয়ীর
-
‘ককরোচ’ অভিজিতকে ইংরাজি নিয়ে খোঁচা ‘টুয়েলভথ পাস’ কঙ্গনার, ভাইরাল ভিডিও