Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ২৩ আগস্ট ২০২৬
Queen 2

মুক্তির আগেই বিতর্কে কঙ্গনার ‘ক্যুইন ২’! ২৫০ কোটির মামলা প্রযোজনা সংস্থার

জুন মাসেই 'ক্যুইন ২' সিনেমার শুটিং শেষ করেছেন কঙ্গনা। তার মাস ঘুরতে না ঘুরতেই প্রযোজনা সংস্থা 'ফ্যান্টম স্টুডিওস' ২৫০ কোটি টাকার মামলা দায়ের করল। অপ্রত্যাশিত আইনি জটিলতায় 'ক্যুইন ২'-এর ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৭, ২০২৬, ১৬:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৭, ২০২৬, ১৬:০৮

options
link
মুক্তির আগেই বিতর্কে কঙ্গনার ‘ক্যুইন ২’! ২৫০ কোটির মামলা প্রযোজনা সংস্থার zoom
মুক্তির আগেই বিতর্কে কঙ্গনার 'ক্যুইন ২'
Advertisement

বিগত কয়েক বছরে একের পর এক সিনেমা ফ্লপ। দেশাত্ববোধক ছবিতে অভিনয় করেও ফেরেনি কপাল! নিন্দুকেরা বলেন, ‘বিতর্কে বাজিমাত করলেও আজকাল বক্স অফিসে নম্বর তুলতে ব্যর্থ হচ্ছেন কঙ্গনা রানাওয়াত!’ যে নায়িকা একসময় একার দাপটে বক্স অফিসে রাজত্ব করেছেন, বিগত পাঁচ বছর ধরে সেই অভিনেত্রীর ‘সুপারহিট মার্কশিট’ অধরা। লাগাতার ফ্লপের ঠেলায় কেরিয়ারে যখন ‘কলঙ্ক’ জাঁকিয়ে বসেছিল, তখন ইন্দিরা গান্ধী, থুড়ি ‘এমার্জেন্সি’র হাত ধরে শাপমোচন করতে চেয়েছিলেন। কিন্তু সেবারও বিফলে যায় চেষ্টা! শেষমেশ মন্দা কেরিয়ারের ফাঁড়া কাটাতে ‘নতুন বোতলে পুরনো পাণীয়’ পরিবেশন করে ‘ক্যুইন ২’ দিয়ে দাপুটে প্রত্যাবর্তনের চ্যালেঞ্জ নিয়েছিলেন, কিন্তু শুটিং শেষ হতে না হতেই আইনি বিপাকে কঙ্গনা রানাউতের ছবি।

‘ফ্যান্টম স্টুডিওস’-এর ঘনিষ্ঠ সূত্রের দাবি, আদালতের দ্বারস্থ হওয়ার আগে একাধিকবার জিওস্টার এবং পরিচালক বিকাশ বহেলের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। এমনকী এই বিষয়ে আপত্তি জানিয়ে সতর্কও করা হয়। কিন্তু কোনওভাবেই সমঝোতার পথে হাঁটতে নারাজ ‘ক্যুইন ২’ নির্মাতারা।

জুন মাসেই ‘ক্যুইন ২’ সিনেমার শুটিং শেষ করেছেন কঙ্গনা। তার মাস ঘুরতে না ঘুরতেই প্রযোজনা সংস্থা ‘ফ্যান্টম স্টুডিওস’ ২৫০ কোটি টাকার মামলা দায়ের করল। অনুমতি ছাড়া ‘ইন্টেলেকচুয়াল প্রপার্টি’ বা মেধাস্বত্ব ব্যবহারের অভিযোগ তুলে ‘জিওস্টার’-এর বিরুদ্ধে মামলা করল সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা। দাবি, তাদের অনুমতি ছাড়াই ‘ক্যুইন’-এর সিক্যুয়েল তৈরি করা হয়েছে। ‘ফ্যান্টম স্টুডিওস’-এর ঘনিষ্ঠ সূত্রের দাবি, আদালতের দ্বারস্থ হওয়ার আগে একাধিকবার জিওস্টার এবং পরিচালক বিকাশ বহেলের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। এমনকী এই বিষয়ে আপত্তি জানিয়ে সতর্কও করা হয়। কিন্তু কোনওভাবেই সমঝোতার পথে হাঁটতে নারাজ ‘ক্যুইন ২’ নির্মাতারা। খবর, সিনেমার প্রি প্রোডাকশনের সময়েই নির্মাতাদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানানো হয়। এমনকী আইনি নোটিসও পাঠানো হয়েছিল। কিন্তু তাতে কর্ণপাত করা তো দূরঅস্ত, ইতিবাচক সাড়া পর্যন্ত দেয়নি বিকাশ বহেল এবং জিও হটস্টার। সেকারণেই শেষমেশ আদালতের দ্বারস্থ হয়ে ২৫০ কোটি টাকার মামলা দায়ের করে ‘ক্যুইন’-এর প্রথমভাগের নির্মাতা ‘ফ্যান্টম স্টুডিওস’।

Advertisement
আইনি জটিলতায় কঙ্গনা রানাউতের ‘ক্যুইন ২’

বলিউড মাধ্যম সূত্রে খবর, ‘ক্যুইন ২’-এর শুটিং শেষ হওয়ার পরই প্রযোজনা সংস্থা আইনি পদক্ষেপ করেছে। ২০১৩ সালের মুক্তিপ্রাপ্ত নারীকেন্দ্রিক ছবি ‘ক্যুইন’ বলিউডে সাড়া ফেলে দিয়েছিল। যে সিনেমায় কঙ্গনা রানাউত, রাজকুমার রাও এবং লিসা হেডনের অভিনয় নজর কাড়ে। সিনেসমালোচকদের প্রশংসাপ্রাপ্তির পাশাপাশি বক্স অফিসেও প্রবল সাফল্যের মুখ দেখেছিল সেই সিনেমা। আর কথাতেই আছে, পুরনো চাল ভাতে বাড়ে। সেই মন্ত্রে জোড় দিয়েই ‘ক্যুইন ২’ দিয়ে ফিল্মি কেরিয়ারের শাপমোচন করতে বদ্ধপরিকর কঙ্গনা। তবে এবারের গল্পে ট্যুইস্ট!
‘ক্যুইন’-এর গল্প শেষ হয়েছিল কঙ্গনার ইউরোপ সফর দিয়ে। বিয়ে ভাঙার পর এক নারীর একক মধুচন্দ্রিমা যাপনের গল্প বলে প্রশংসা কুড়িয়েছিলেন নায়িকা। এবার ঠিক সেখান থেকেই সিক্যুয়েলের গল্পের শুরুয়াত। কানাঘুষো, এবার কঙ্গনার ‘রানি’ চরিত্রটিকে শহুরে ধোপদুরস্ত কায়দায় সাজিয়েছেন নির্মাতারা। কিন্তু এবার এহেন অপ্রত্যাশিত আইনি জটিলতার জেরে ‘ক্যুইন ২’-এর ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.