Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬
Kanika Kapoor

তিন সন্তানকে সঙ্গে নিয়ে ফের বিয়ের পিঁড়িতে বলিউড গায়িকা কণিকা কাপুর, দেখুন ছবি

লন্ডনে খুব ছিমছামভাবে বিয়ে সারলেন কণিকা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২০, ২০২২, ২১:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২০, ২০২২, ২১:১৯

options
link
তিন সন্তানকে সঙ্গে নিয়ে ফের বিয়ের পিঁড়িতে বলিউড গায়িকা কণিকা কাপুর, দেখুন ছবি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিয়ে করতে চলেছেন বলিউড গায়িকা কণিকা কাপুর (Kanika Kapoor) সে গুঞ্জন ছিল আগেই। সেই রটে যাওয়া খবরকে সত্যি করে শুক্রবার বিয়ের পিঁড়িতে বসলেন কণিকা। দীর্ঘদিনের প্রেমিক লন্ডনের বাসিন্দা গৌতমের গলায় মালা দিলেন ‘বেবিডলে’র গায়িকা!

শুক্রবার সকাল থেকেই কণিকার বিয়ের নানা অনুষ্ঠান শুরু হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে কণিকার মেহেন্দি অনুষ্ঠানের ছবি। পেস্তা রঙের ঝলমলে পোশাকে দেখা গেল কণিকাকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘চুপ থাকার মধ্যেই উত্তর লুকিয়ে…’, বিকিনিতে ছবি পোস্ট করে কীসের ইঙ্গিত দেবলীনার? ]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kanika Kapoor (@kanik4kapoor)

১৯৯৮ সালে ব্যবসায়ী রাজ চন্দকের সঙ্গে প্রথম বিয়ে করেন কণিকা কাপুর। রয়েছে তাঁদের তিন সন্তানও। তবে ২০১২ সালে সেই সম্পর্কে ভাঙন ধরে। রাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় গায়িকার। বেশ কয়েক বছর ধরেই গৌতমের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন কণিকা। মাঝে মধ্যেই গৌতমের সঙ্গে দেখা করতে মুম্বই থেকে লন্ডনে পাড়ি দিতেন তিনি। ২০২০ সালে লন্ডন থেকে ফিরে করোনা আবহে লখনউতে পার্টি করেছিলেন কণিকা। তারপর কণিকার করোনাও ধরা পড়ে। পার্টি করায় তাঁর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছিলেন জনতা। গোটা দেশ জুড়ে বিতর্কের ঝড় বয়েছিল কণিকাকে নিয়ে। তবে সে সব অতীত। বলিউডে একের পর এক হিট দিয়ে সব বিতর্কে জল ঢেলেছেন কণিকা। তাঁর গাওয়া পুষ্পা ছবির ‘ও অন্তমাওয়া’র হিন্দি ভার্সান সুপারহিট! কয়েক দিন আগে সানি লিওনের মিউজিক ভিডিও ‘মধুবন মে’ রাধিকা গানটি গেয়েও বিতর্কে জড়িয়ে ছিলেন কণিকা।

[আরও পড়ুন: নজিরবিহীন সাফল্য ‘অপরাজিত’র, তা সত্ত্বেও ছবি নিয়ে খুঁতখুঁতানি রয়েছে অনীক দত্তর]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.