Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬
Saif Ali Khan

করণ জোহরের হাত ধরে এবার সিনেমায় আসছেন সইফপুত্র, বিপরীতে কে?

এক তামিল ছবির হিন্দি রিমেকে দেখা যাবে সইফপুত্রকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩০, ২০২২, ২১:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩০, ২০২২, ২১:৪৮

options
link
করণ জোহরের হাত ধরে এবার সিনেমায় আসছেন সইফপুত্র, বিপরীতে কে? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেমনটি কথা ছিল, তেমনটিই হল। বহু আগেই বলিউডে রটে গিয়েছিল সইফ আলি খানের মেয়ে সারা আলি খানের  পর এবার বলিউডে পা রাখতে চলেছেন সইফ ও অমৃতা সিংয়ের ছেলে ইব্রাহিম আলি খান (Ibrahim Ali Khan)। এমনকী, খবরে ছিল করণ জোহরের হাত ধরেই নাকি সিনেমায় পা রাখবেন ইব্রাহিম। সেই গুঞ্জনেই এবার সিলমোহর পড়তে চলেছে। বলিউডের অন্দরের খবর অনুযায়ী, করণ জোহরের প্রোডাকশনে তৈরি নতুন ছবিতেই অভিষেক হতে চলেছে সইফপুত্র ইব্রাহিমের।

বলিউড সূত্রে পাওয়া খবর অনুযায়ী, জনপ্রিয় তামিল ছবি ‘হৃদয়মে’র হিন্দি রিমেক তৈরি করছেন করণ জোহর। আর সেই ছবিতেই নায়ক হিসেবে দেখা যাবে ইব্রাহিমকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তামিল ছবি ‘হৃদয়ম’ থেকেই সিনেমার পর্দায় পা রাখেন মোহনলালের ছেলে প্রণব মোহনলাল। ছবিটি বক্স অফিসে দারুণ সফল হয়েছিল।  করণ জোহরের (Karan Johar) আশা, এই ছবি দিয়ে সইফপুত্রর অভিনয়ে হাতে খড়ি হলে কেরিয়ারের শুরুটা খুব ভালই হবে তাঁর। এই মুহূর্তে ইব্রাহিম আলি খান করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-তে সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন।

অন্যদিকে খবর, করণের এই ছবিতে নাকি ইব্রাহিমের বিপরীতে দেখা যেতে পারে আরেক স্টারকিডকে। গুঞ্জনে রয়েছে শাহরুখকন্যা সুহানার নামও। নাম রয়েছে শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুরেরও।  

[আরও পড়ুন: ‘ভুল ভুলাইয়া ২’ সুপারহিট, ছবি সফল হওয়ায় নিজের দর বাড়ালেন কার্তিক আরিয়ান!]

করণ জোহর (Karan Johar) নিজের হাতে শেষ ছবি বানিয়ে ছিলেন ‘অ্যায় দিল হে মুশকিল’ (Aye Dil Hai Mushkil)। রণবীর কাপুর (Ranbir Kapoor), অনুষ্কা শর্মা (Anushka Sharma), ঐশ্বর্য রাই বচ্চনকে (Aishwarya Rai Bachchan) নিয়ে তৈরি সেই ছবি একেবারেই মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে। গল্পের জোর না থাকায় পর্দায় একেবারেই কাজ করেনি এই তিন অভিনেতার ম্যাজিক। তারপর থেকেই করণ জোহর যেন নিজেকে একটু গুটিয়ে নিয়েছিলেন। ছবি পরিচালনা ছেড়ে, প্রযোজনাতেই মন দিয়েছিলেন। তবে নেটফ্লিক্সের দুটো সিরিজে অবশ্য করণ জোহর ছোট দুটি ছবি বানিয়ে প্রশংসিত হয়েছিলেন। প্রায় ৫ বছর পর ‘রকি রানি কি প্রেম কাহানি’ ছবি তৈরি করছেন। এই ছবিতে রয়েছেন রণবীর সিং ও আলিয়া ভাট। এই ছবির শুটিং মোটামুটি শেষের পর্যায়ে। তারই মাঝে নতুন অ্যাকশন ছবির ঘোষণা করেছেন করণ জোহর। আর এবার সইফের ছেলেও করণের হাত ধরেই সিনেমায় পা রাখছেন।

[আরও পড়ুন: ট্রেলার প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই বিতর্ক! ‘লাল সিং চড্ডা’ বয়কটের ডাক নেটিজেনদের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.