মুখ্যমন্ত্রীর ঘোষণার ঠিক একমাস পরে প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর এলাকা দাদনপাত্রবাড় (Dadanpatrabar) পরিদর্শনে রাজ্যের শিল্প, বাণিজ্য ও উদ্যোগ বিভাগের প্রধান সচিব বন্দনা যাদব। সঙ্গে ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার। কতটা জায়গা সরকারের রয়েছে, আরও কত পরিমাণ জায়গা বন্দরের জন্যে লাগবে, এ বিষয়গুলি খতিয়ে দেখা হয় বলে প্রশাসন সূত্রে খবর।
পাশাপাশি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি) এবং হলদিয়া পেট্রোকেমিক্যালস নতুন করে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। সেই লক্ষ্যে দুই শিল্প সংস্থাই হলদিয়া উন্নয়ন পর্ষদের কাছে জমির জন্য আবেদন জানিয়েছে।
আরও পড়ুন:
অন্যদিকে, বুধবার হলদিয়া উন্নয়ন পর্ষদে শিল্পাঞ্চলের পরিকাঠামো উন্নয়ন, শিল্প সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে শিল্প সংস্থাগুলির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন প্রধান সচিব বন্দনা যাদব। বৈঠকে শিল্পাঞ্চলের প্রায় ৩৫টি শিল্প সংস্থার প্রতিনিধিরা ছিলেন।
প্রশাসন সূত্রে খবর, হলদিয়া শিল্পাঞ্চলে বিভিন্ন শিল্প সংস্থার পরিকাঠামোগত সমস্যা, জমি, যোগাযোগ ব্যবস্থা, শিল্প সম্প্রসারণ ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠক শেষে প্রধান সচিব বন্দনা যাদব জানান, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি) এবং হলদিয়া পেট্রোকেমিক্যালস নতুন করে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। সেই লক্ষ্যে দুই শিল্প সংস্থাই হলদিয়া উন্নয়ন পর্ষদের কাছে জমির জন্য আবেদন জানিয়েছে। এই বিনিয়োগ বাস্তবায়িত হলে হলদিয়া শিল্পাঞ্চলে শিল্পের আরও প্রসার ঘটবে এবং উল্লেখযোগ্য সংখ্যক নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?