Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২ জুলাই ২০২৬
Kareena Kapoor Saif Ali Khan

কবে দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা? দিনক্ষণ জানালেন সইফ

সম্প্রতি বেবি বাম্প নিয়ে যোগাভ্যাসের ছবি ভাইরাল হয় করিনার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৮, ২০২১, ১৭:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৮, ২০২১, ১৭:১১

options
link
কবে দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা? দিনক্ষণ জানালেন সইফ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপেক্ষার প্রহর গুনছে নবাব পরিবার। কবে তৈমুরের ছোট্ট ভাই বা বোন বাড়িতে আসবে, তা নিয়ে করিনা-সইফের অনুরাগীদের ভাবনার শেষ নেই। তবে সমস্ত চিন্তাভাবনা অবসান ঘটিয়ে দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার দিনক্ষণই স্পষ্ট করলেন সইফ (Saif Ali Khan) নিজেই। জানালেন, আর মাত্র কয়েকটা দিন। আর তারপরই বাড়িতে আসতে চলেছে নতুন অতিথি। 

Kareena with Saif

Advertisement

প্রথম দিকে শোনা যাচ্ছিল মার্চেই নাকি মা হবেন করিনা (Kareena Kapoor Khan)। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সইফ নিজেই জানিয়েছেন, মার্চে (March) নয়। পরিবর্তে ফেব্রুয়ারির (February) শুরুর দিকেই মা হতে চলেছেন করিনা। আপাতত চুটিয়ে দ্বিতীয়বার মা হওয়ার আগের মুহূর্ত উপভোগ করছেন তিনি। তৈমুর এখনও বেশ ছোট। তারই মাঝে আরও একজনের দায়িত্ব নিতে হবে তাঁদের। এই পরিস্থিতিতে তাই সইফ-করিনা দু’জনেই নিজেদের অত্যন্ত শান্ত রাখার চেষ্টা করছেন। তবে তাঁরা দ্বিতীয় সন্তানের মুখ দেখার অধীর অপেক্ষা রয়েছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

Saif with Kareena

[আরও পড়ুন: ফেসবুক পোস্ট ঘিরে বিয়ে ভাঙার জল্পনা, আসল সত্যিটা কী? জানালেন লোপামুদ্রা]

করোনা কালেই দ্বিতীয়বার মা হওয়ার কথা ঘোষণা করেছিলেন করিনা কাপুর। তৈমুর জন্মের আগের মতোই দ্বিতীয়বার মা হওয়ার আগের মুহূর্তও চুটিয়ে উপভোগ করছেন অভিনেত্রী। তবে কাজ বন্ধ করে ঘরের কোণে বসে থাকতে দেখা যায়নি সইফ ঘরনিকে। পরিবর্তে শুটিং নিয়ে মেতে থাকতেই দেখা গিয়েছে তাঁকে। বেবি বাম্প নিয়েই দিব্যি এদিক-সেদিক ঘুরে ফিরে বেড়িয়েছেন করিনা। পার্টিতেও দেখা গিয়েছে।

Kareena-Kapoor

সম্প্রতি বেবি বাম্প নিয়ে তাঁর যোগাভ্যাসের ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। সে ছবি নিয়ে তাঁকে হাজারও টিপ্পনি শুনতে হয়েছে।

Kareena Kapoor Yoga

অনেকেই বলেছেন, অনুষ্কা শর্মাকে (Anushka Sharma) দেখেই নাকি এসব করেছেন। কারণ, ঘটনাচক্রে অন্তঃসত্ত্বা অবস্থার একেবারে শেষ সময়ে যোগাভ্যাসের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন বিরাট পত্নী অনুষ্কা শর্মাও। ওই অবস্থায় তাঁর যোগাভ্যাসের ভঙ্গিমায় অবাক হয়ে গিয়েছিলেন অনেকেই।

Anushka Sharma

সেই সূত্র ধরেই করিনাকে খোঁচা দেন কেউ কেউ। তবে তাতে কান দিতে নারাজ বেবো।

[আরও পড়ুন: ‘শিবলিঙ্গকে যারা অপমান করেছে তারাই যৌনকর্মী’, সায়নীকে কুরুচিকর আক্রমণ সৌমিত্র খাঁর!]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.