সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের তিন সুন্দরী করিনা, তাব্বু, কৃতী একফ্রেমে! ভাবতে পারছেন, সিনেমার পর্দায় ম্যাজিকটা কেমন হবে? তারই অল্প আভাস পাওয়া গেল প্রথম ঝলকে।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। শুক্রবার প্রকাশ্যে এল নতুন ছবি দ্য ক্রু-এর টিজার। যেখানে দেখা গেল বলিউডের তিন সুন্দরীকে বিমানসেবিকার পোশাকে। টিজারেই জানানো হল এই ছবির মুক্তির তারিখ মার্চ মাসের ২৯ তারিখ।
একতা কাপুর ও রিয়া কাপুরের প্রযোজনায় আসছে এই ছবি। ড্রামা ও কমেডির মিশেলে তৈরি হবে এই ছবি।
ধুঁকতে থাকা এয়ারলাইন ইন্ডাস্ট্রির প্রেক্ষাপটে তৈরি কমেডি ড্রামা ঘরানার ছবি এটি। তিন মহিলা, যাঁরা কাজের মাধ্যমে নিজেদের জীবন চালানোর আপ্রাণ চেষ্টা করে। কিন্তু তাঁদের জীবনের গতি অন্যদিকেই মোড় নেয়, যার ফলে তাঁরা ধীরে ধীরে মিথ্যার জালে জড়িয়ে পড়েন।
View this post on Instagram
[আরও পড়ুন: ব্যবসা না হোক! তবুও জাতীয় পুরস্কারের মঞ্চে দেশের সেরা বাঙালি পরিচালকরাই, উচ্ছ্বসিত সৃজিত]
এই ছবি নিয়ে প্রযোজক একতা কাপুর বলেন, ‘একজন চিত্র পরিচালক হিসেবে আমি মনে করি সিনেমার ম্যাজিক প্রত্যেক সদস্যের মিলিত চেষ্টার ওপর নির্ভর করে। ‘দ্য ক্রু’র হাত ধরে আমি আমার টিমের সঙ্গে নতুন এক গল্প তৈরির সফর শুরু করতে চলেছি যা শুধু মনোরঞ্জন করবে তাই নয়, অনুপ্রাণিতও করবে। দুর্দান্ত কাস্ট এবং ক্রু-সহ, আমি নিশ্চিত যে এই ফিল্মটি সহযোগিতা এবং সৃজনশীলতার শক্তির প্রমাণ হবে।’
[আরও পড়ুন: ‘হীরামাণ্ডি’র ফার্স্টলুক টিজারেই বাজিমাত বনশালির, দাপুটে গণিকার চরিত্রে মণীষা-সোনাক্ষীরা]
সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!