সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনের চল্লিশটি বসন্ত পার করে ফেললেন। এখনও যেন অষ্টাদশী ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। সমুদ্রের মাঝে স্বামী ভিকি কৌশলের বাহুডোরে জন্মদিন কাটিয়েছেন অভিনেত্রী। এদিকে তাঁর নতুন সিনেমার ঘোষণা হয়ে গেল। এবার দক্ষিণী সুপারস্টারের সঙ্গে জুটি বাঁধছেন ক্যাট।
কে এই দক্ষিণী তারকা? যিনি ‘৯৬’, ‘সুপার ডিলাক্স’-এর মতো সিনেমার মাধ্যমে মন জয় করেছেন। আবার এখন ‘জওয়ান’ শাহরুখ খানেরও সঙ্গী হয়েছেন। খোদ শাহরুখ বলেছেন, তিনি এই তারকার সঙ্গে কাজ করতে পেরে গর্বিত। বিজয় সেতুপতি (Vijay Sethupathi)। হ্যাঁ, এবার তামিল সিনেমার এই সুপারস্টারের সঙ্গেই জুটি বাঁধছেন ক্যাটরিনা। তাও আবার শ্রীরাম রাঘবনের মতো পরিচালকের পরিচালনায়। ছবির নাম ‘মেরি ক্রিসমাস’ (Merry Christmas)।

[আরও পড়ুন: মৃত্যুর প্রায় আট মাস পর সক্রিয় ঐন্দ্রিলা শর্মার ইউটিউব চ্যানেল, পোস্ট করা হল এই ভিডিও]
জানা গিয়েছে, হিন্দি ও তামিল দুই ভাষাতেই ‘মেরি ক্রিসমাস’ তৈরি করা হয়েছে। দুই ছবিতে নায়ক-নায়িকা এক থাকলেও পার্শ্ব চরিত্রাভিনেতারা আলাদা। হিন্দি ভার্সানে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সঞ্জয় কাপুর, বিনয় পাঠক, প্রতিমা কান্নান ও টিনু আনন্দকে। এর তামিল ভার্সানে থাকছেন রাধিকা সারথকুমার, শানমুগারাদা, কেভিন জে বাবু ও রাজেশ উইলিয়ামকে।
KATRINA KAIF – VIJAY SETHUPATHI: ‘MERRY CHRISTMAS’ NEW RELEASE DATE LOCKED… 15 Dec 2023 is the release date of #MerryChristmas, which teams #KatrinaKaif and #VijaySethupathi for the first time.#MerryChristmas – directed by #SriramRaghavan – is shot in two languages [#Hindi… pic.twitter.com/2GVuxkqQq3
— taran adarsh (@taran_adarsh) July 17, 2023
ছবিতে পরী নামের এক শিশুশিল্পীকেও দেখা যাবে। এছাড়াও ক্যামিও চরিত্রে দেখা যাবে অশ্বিণী কালসেকর ও রাধিকা আপ্তেকে। ১৫ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘মেরি ক্রিসমাস’। উল্লেখ্য, এর আগে ‘অন্ধাধুন’-এর মতো জাতীয় পুরস্কারজয়ী সিনেমা তৈরি করেছের রাঘবন। থ্রিলারধর্মী গল্প বলতেই ভালবাসেন তিনি। ‘মেরি ক্রিসমাস’-এর পোস্টারের ধরন দেখে মনে হচ্ছে, ফের একবার রহস্য গল্প দর্শকদের উপহার দিতে চলেছেন পরিচালক।
[আরও পড়ুন: পাকিস্তানে আশ্রয় নিয়ে করুণ পরিণতি! গুলি করে হত্যা করা হল জনপ্রিয় আফগান গায়িকাকে]
সর্বশেষ খবর
-
জমি দখলের অভিযোগে গ্রেপ্তার, আদালতে যাওয়ার পথে ডিম হামলার মুখে কাঁথির তৃণমূল কাউন্সিলর
-
আদর্শ নেতা হতেই হবে! রাজ্যজুড়ে মণ্ডল স্তরে ‘পার্টি ক্লাস’ শুরু করছে বিজেপি
-
দিল্লির পর বাংলায় বিরাট মদ কেলেঙ্কারি! তৃণমূল জমানায় বদলে যায় নীতি, কাঠগড়ায় অভিষেক
-
বিমানবন্দরের মতো আন্তর্জাতিক মানের বাস ও ট্যাক্সি টার্মিনাল হাওড়ায়! রেলমন্ত্রীকে প্রস্তাব রাজ্যের
-
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মসনদে তামিম, কনিষ্ঠতম সভাপতি নির্বাচিত প্রাক্তন অধিনায়ক