সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুন্দর মুখশ্রী হলেও, অভিনয়টা ঠিক আসে না ক্যাটরিনা কাইফের। বলিউডে পা রাখার পর থেকেই এমনই সমালোচনার মুখে পড়তে হয়েছিল ক্যাটরিনাকে। নিন্দুকরা তো বলতেন, সলমনের ছত্রছায়াতেই বেড়ে উঠেছেন ক্যাট। এমনকী, রটনা রয়েছে, প্রথমে সলমন, পরে রণবীর কাপুর! এই দুজনকে সিঁড়ি বানিয়েই নাকি বলিউডে জমি খুঁজে পেয়েছেন তিনি। আর এখন তো ক্যাট ভিকি কৌশলের ঘরনি। যদিও এই সমালোচনাকে পাত্তা দেননি ক্যাটরিনা। বরং নিজেকে বার বার প্রমাণ করতে, ইমেজ ভেঙেছেন। বলিউডের মাঠে লড়ে গিয়েছেন। আর এবার খবর, অভিনয়কে আপাতত টা টা বাই বাই জানিয়ে ছবি পরিচালনার দায়িত্ব নিজের কাঁধে নিতে চলেছেন ক্যাটরিনা!
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, বরফের মধ্যেই একেবারে অ্য়াকশন অবতারে ক্যাটরিনা। সাই ফাই ছবির কায়দায় এই ঝলক রীতিমতো নজর কেড়েছে নেটপাড়ার। এই ভিডিওতেই জানা গিয়েছে, এই ছবির পরিচালক ক্যাটরিনা! তবে কয়েক সেকেন্ডের এই ভিডিও ছাড়া আপাতত, এই ছবি নিয়ে বিস্তারিত জানাতে নারাজ ক্যাট। নতুন বছরে যে ক্যাটরিনা বড় চমক দিতে চলেছেন তা এই ঝলকেই প্রমাণ।
View this post on Instagram
ক্যাটরিনা ও ভিকির সম্পর্ক শুরুর দিন থেকেই তা নিয়ে প্রবল কৌতূহল অনুরাগীদের। পরে তাঁদের সম্পর্কের কথা স্বীকার করে নেন দু’জনই। ২০২১ সালের ডিসেম্বরে চার হাত এক হয় তারকা যুগলের। সেই বিয়ের ভিডিও, ছবি ভাইরাল হয়ে যায়। কিন্তু বিয়ের পরে মধুচন্দ্রিমায় যাওয়ার অবসরটুকুও ছিল না ব্যস্ত কেরিয়ারের দাপটে। এখন অবশ্য একে অন্যকে চোখে হারান তারকা দম্পতি।
কিছুদিন আগেই ‘ছাওয়া’ সিনেমার শুটিং শেষ করেছেন ভিকি। অবসর পেয়েই ক্যাটরিনাকে নিয়ে লন্ডন পাড়ি দিয়েছেন অভিনেতা। বেকার স্ট্রিটের রাস্তায় ক্যামেরাবন্দি হন তারকা দম্পতি। অভিনেত্রী এমন ওভারকোট পরেছিলেন যাতে তাঁর শরীর প্রায় ঢেকে যায়। ভিকির পরনে ছিল ব্লু ডেনিম। সামনে থেকে দ্রুত এক ব্যক্তি হেঁটে আসছিলেন। তাঁর গতি দেখে সতর্ক হন অভিনেতা। হাত দিয়ে আলতো করে ক্যাটরিনাকে আগলে নেন।
ভিক্যাটের এই ভিডিও দেখেই নেটিজেনদের বক্তব্য, ক্যাটরিনা নিশ্চিতভাবে অন্তঃসত্ত্বা। দীপিকার থেকে বেশি মাসের গর্ভাবস্থা ক্যাটরিনার, এমন ইঙ্গিতও দেওয়া হয়েছে কমেন্টবক্সে। যদিও ক্যাটরিনার ক্ষেত্রে এমন রটনা নতুন নয়। এর আগেও একাধিকবার তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার রটনা শোনা গিয়েছে। এবার এই রটনা ঘটনায় পরিণত হোক, এমনই আশা অনুরাগীদের। তবে এত সবের মাঝে ক্যাটরিনার পরিচালক অবতার নিয়ে উত্তেজনা তুঙ্গে।
সর্বশেষ খবর
-
জন্ম থেকে দলের ‘মালিকানা’ বদল, মমতার তৃণমূলের ২৮ বছরের ইতিবৃত্ত
-
জিনিয়াস স্পোর্টস নয়, আইএসএল আয়োজনের অধিকার খুব সম্ভবত পেতে চলেছে ক্লাবগুলি
-
ফেডারেশনের বৈঠকে রণক্ষেত্র টলিপাড়া, ‘বিশ্বাস ব্রাদার্স’-এর বিরুদ্ধে ‘চোর চোর’ স্লোগানে ছোঁড়া হল ডিম
-
সমর্থকদের উপস্থিতিতে নিষেধাজ্ঞা, হোটেল আর ট্রেনিংয়ে ‘কারফিউ’ ব্রাজিলের
-
বন্ধুত্বের উপহার, প্রথমবার সংসদে যাওয়ার সুযোগ হারিয়েও রাজ্যসভা আসন কংগ্রেসকে ছাড়লেন বিজয়