সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০৩ সালে ‘বুম’ ছবির মাধ্যমে বলিউডে সফর শুরু করেছিলেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। দেখতে দেখতে কুড়িটা বছর কেটে গেল। এই সফরের জন্য একজনকেই কৃতিত্ব দিলেন অভিনেত্রী। নাহ, কোনও তারকা নন তিনি। তাহলে?

মাথায় টাক পড়ে যাওয়া মধ্যবয়সের এক ব্যক্তির সঙ্গে ছবি শেয়ার করেছেন ক্যাট। তাঁর নাম অশোক শর্মা। অভিনেত্রীর ছায়াসঙ্গী তথা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। দুই দশকের কেরিয়ারের যাবতীয় ক্রেডিট এনাকেই দিয়েছেন ক্যাট। জানিয়েছেন অশোকই এমন একজন মানুষ যিনি অভিনেত্রীর আগেই তাঁর মনের কথা জানতে পেরে যান।
[আরও পড়ুন: ‘ঝুমকা গিরা রে…’! ‘রকি অউর রানি’র গানে ফের অরিজিৎ ম্যাজিক, রণবীর-আলিয়ার ঠুমকা]
ইনস্টাগ্রামে অশোকের সঙ্গে ছবি শেয়ার করে ক্যাটরিনা লিখেছেন, “আজ কুড়ি বছর কেটে গেল। ইনি অশোক শর্মা। এই কুড়ি বছরের যাঁর সঙ্গে আমি সবচেয়ে বেশি সময় কাটিয়েছি। কখনও প্রাণ খুলে হেসেছি… কখনও উৎসাহ পেয়েছি… আবার বকাও খেয়েছি যা খাওয়ার কথা ছিল তা সময়মতো না খাওয়ায় জন্য অথবা যা করার কথা তা না করে যা মন চেয়েছে তা করার জন্য।”

এরপরই আবার অভিনেত্রী লেখেন, “আবার সেটে কেউ আমাকে কিছু বললে অশোকের চোখ থেকেও কয়েকফোঁটা জল গড়িয়ে পড়ে। আমরা একসঙ্গে কতকিছুই না দেখলাম। ওঁর হাসিমুখটা এখনও রোজ দেখতে পাই, সারাক্ষণ। আমার আগে জেনে ফেলে আমি কী চাই। সারাক্ষণ আমায় নজরে রাখে। চলো তবে, আরও বছর কুড়ির জন্য…”
[আরও পড়ুন: আচমকা শুটিং ফ্লোরে ঢুকে এল বিশাল অজগর, বাঁধল হুলস্থূল কাণ্ড, দেখুন ভিডিও]
সর্বশেষ খবর
-
সাইবার হামলায় বিপর্যস্ত আমেরিকার ৭ প্রদেশের জলসরবাহ ব্যবস্থা! বদলা নিচ্ছে ইরান?
-
বন্ধুর স্ত্রী ও সন্তানকে নিয়ে নৌকাবিহারে রাহুল গান্ধী! ‘এরা কারা রাহুলজি?’ খোঁচা গিরিরাজের
-
শুধু কঙ্গোয় ২০০০ জনের মৃত্যু! রেকর্ড গতিতে ছড়াচ্ছে মারণ ইবোলা, সতর্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা
-
বেনোজল-দুর্নীতি রুখতে নিচুস্তরে খোলনলচে বদল, ১২ জেলা সভাপতিকে সরাচ্ছে বঙ্গ বিজেপি!
-
‘ইতিহাস ওঁকে সম্মানের সঙ্গে মনে রাখবে’, কয়লা কাণ্ডে ‘কলঙ্কমুক্ত’ মনমোহনকে নিয়ে আবেগী সোনিয়া