সংবাদ প্রতিজিন ডিজিটাল ডেস্ক: ‘বুম’ ছবি দিয়ে বলিউডে যাত্রা শুরু করেছিলেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। বর্তমানে প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে তিনিও একজন। রূপোলি পর্দায় ক্যাটরিনার ১৮ বছরের জার্নির পর তাঁর বোন ইসাবেল কাইফ (Isabelle kaif) ডেবিউ করতে চলেছেন।
View this post on InstagramAdvertisement
View this post on Instagram
সুরজ পাঞ্চোলির (Sooraj Pancholi) বিপরীতে দেখা যাবে ইসাবেল কাইফকে। ছবির নাম ‘টাইম টু ডান্স’। সামনে এসেছে যার ট্রেলার। ছবি পরিচালনা করেছেন স্ট্যানলি মেনিনো ডি’কোস্তা। নাচের প্রতি ভালবাসা ও প্যাশন উঠে এসেছে ছবির মূল চিত্রনাট্যে।
দেখুন ট্রেলার:
[আরও পড়ুন: প্রকাশ্যে বহু প্রতীক্ষিত ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’র টিজার, আলিয়াকে দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা]
ট্রেলারে ইসাবেলের চরিত্রকে দেখা গিয়েছে একটি নাচের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তৈরি হতে। কিন্তু আচমকাই ইসাবেল নাচ করতে গিয়ে পড়ে যান। ফলে তাঁর ডান্স পার্টনার তাঁকে ছেড়ে চলে যায়। সেই বিপদে তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসেন সুরজ পাঞ্চোলি। ছবিতে বলরুম ডান্স ও লাতিন ডান্সকে প্রাধান্য দেওয়া হয়েছে। ছবির মুক্তি মার্চের ১২ তারিখ।এছাড়াও ইসাবেলের হাতে রয়েছে আরও একটি বলিউড সিনেমা। পুলকিত সম্রাটের বিপরীতে ইসাবেলকে দেখা যাবে ‘সুস্বাগতম খুশামদিদ’ (Suswagatam Khushaamadeed) ছবিতে।
উল্লেখ্য, এর আগে শোনা গিয়েছিল ক্যাটরিনার মতোই তাঁর ছোট বোন ইসাবেলকে বড় পর্দায় আনবেন সলমন খান। সলমনের বোন অর্পিতার বরের বিপরীতে অভিনয় করার কথা ছিল ইসাবেলের।
View this post on Instagram
[আরও পড়ুন: বেলুনের মতো ফুলে গিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া! হেসে খুন নেটদুনিয়া]
প্রসঙ্গত, ১৪ বছর বয়স থেকে মডেলিংয়ের সঙ্গে যুক্ত ইসাবেল। লি স্ট্রাসবার্গ থেকে অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছেন তিনি। কাজ করেছেন একটি মিউজিক ভিডিওতেও। এবার তাঁর বলিউড জার্নি কতটা সুন্দর হয় সেই দিকে তাকিয়ে দর্শকেরা।
সর্বশেষ খবর
-
চার্চিলে খেলতে চাইছেন না প্রণয়রা, জামশেদপুর ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় বসতে পারেন ফুটবলাররা
-
তদন্তে ‘অসহযোগিতা’ সুমিতের, অভিষেকের আপ্তসহায়ককে হেফাজতে চেয়ে ‘সুপ্রিম’ দরবারে রাজ্য
-
বামপন্থী ও ‘আরশোলা’দের মিছিলে পড়ুয়াদের ‘না’! বিতর্কে পড়ে পিছু হটল বিজয় সরকার
-
বেঁচে আছেন ইমরান! ‘সুপ্রিম’ নির্দেশের পরই বুশরা বিবি ও বোনের সঙ্গে সাক্ষাৎ ‘কাপ্তানে’র
-
‘অনন্ত সিং’ জিতের ছবিকে হিন্দুত্ববাদী তোপ! চর্চার মাঝেই টলিউডের নীরবতা নিয়ে প্রশ্ন জীতুর