সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই প্রাক্তন স্ত্রীকে সঙ্গে নিয়েই মেয়ের বিয়ের যাবতীয় দায়িত্ব সামলাচ্ছেন আমির খান (Aamir Khan)। আর প্রাক্তন স্বামীর মেয়ের বিয়েতে চুটিয়ে আনন্দ করছেন কিরণ রাও (Kiran Rao)। কখনও তাঁকে আমিরের সঙ্গে নাচতে দেখা যাচ্ছে, কখনও আবার প্রাক্তন স্বামীর থেকে চুম্বন উপহার হিসেবে পাচ্ছেন। বিয়ের অনুষ্ঠানে এবার গায়িকার ভূমিকায় দেখা গেল কিরণকে। আর তাঁর গানে হাত ধরে নাচলেন ইরা-নূপুর।

কেরিয়ারের শুরুতেই রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির। তার পর ছেলে জুনেইদ ও মেয়ে ইরার জন্ম হয়। ২০০২ সালে আমির-রিনার বিচ্ছেদ হয়। কিরণ-আমিরের প্রেম শুরু হয় ‘লগান’ সিনেমার সেটে। ২০০৫ সালে কিরণকে বিয়ে করেন আমির। ভালোই চলছিল সংসার। সারোগেসির মাধ্যমে আমির ও কিরণের জীবনে আসে পুত্র আজাদ রাও খান। ২০২১ সালে আচমকাই ছন্দপতন। আমির-কিরণ বিচ্ছেদ ঘোষণা করেন।
[আরও পড়ুন: পুরোহিতের মেয়ে নমাজের পর বিরিয়ানি রাঁধছে! আইনি বিপাকে ‘জওয়ান গার্ল’ নয়নতারা]
বিচ্ছেদের পরও আমির-কিরণের সম্পর্ক বেশ ভালো। শোনা যায়, ইরা যখন মানসিক সমস্যার সঙ্গে লড়াই করছিলেন, আমির, রিনা আর কিরণ মিলে তাঁকে সামলান। এখন ইরার বিয়ের সমস্ত অনুষ্ঠানে কিরণ দারুণ সক্রিয়। আসরে একেবারে গায়িকার ভূমিকায় অবতীর্ণ। তাঁর গানেই নূপুরকে জড়িয়ে ধরে নাচলেন ইরা। মুখে তাঁর ছিল তৃপ্তির হাসি।
View this post on Instagram
গত সপ্তাহেই রেজিস্ট্রি বিয়ে সেরেছেন আমিরকন্যা ইরা-নুপূর। এবার ১০ জানুয়ারি রীতি মেনে সাত পাকে বাঁধা পড়বেন। উদয়পুরের বিলাসবহুল হোটেলে বিয়ের যাবতীয় অনুষ্ঠান হচ্ছে। সোমবার দিনভর চলে মেহেন্দি অনুষ্ঠান। রাতে রয়েছে বিশেষ পাজামা পার্টি। মঙ্গলবার হবে সঙ্গীত। জানা গিয়েছে, পাঞ্জাবি খাবারে সেজে উঠবে ইরার বিয়ের মেনু। থাকবে ইটালি, আরবের খাবারও। শেষপাতে থাকবে রাবড়ি, লাড্ডু এবং পেঠা। বিয়ের পর কাটা হবে বিশেষ কেক।
[আরও পড়ুন: এবার রশ্মিকা-বিজয়ের বিয়ে! কবে বাগদান সারছেন ‘অ্যানিম্যাল’ নায়িকা?]
সর্বশেষ খবর
-
সুরেন্দ্রনাথে ‘বেডরুম’ থেকে নিয়োগ দুর্নীতি, উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রিত্ব পেয়ে ঝোড়ো ব্যাটিং জগন্নাথের
-
‘আঁধার করে আসে’… বিকেলেই নামল রাত, কলকাতাজুড়ে প্রবল বৃষ্টিপাত
-
বাংলার খেলাকে ধ্বংস করেছেন অরূপ! ময়দানকে স্বজনপোষণমুক্ত করার অঙ্গীকার নয়া ক্রীড়ামন্ত্রীর
-
অরূপ-স্বরূপের ফ্ল্যাটে পাপের সুরক্ষিত আড়াল! গোপন ঘরে পাপের ধুলো
-
মৃতের পরিবারকে দেওয়া আর্থিক সাহায্যেও কাটমানি! গ্রেপ্তার তৃণমূল পঞ্চায়েত প্রধান