সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কেটিংয়ের চাকরি ছেড়ে গায়ক হওয়ার স্বপ্ন ছিল কৃষ্ণকুমার কুন্নথের। স্বপ্নপূরণও হল, তবে পথটা সহজ ছিল না। প্রথমে বিজ্ঞাপনে, তারপর ধারাবাহিকে এবং তার অনেক পরে বলিউড সিনেমা। কেকের (Singer KK) ঝুলিতে একের পর এক সুপারহিট গান।
কেকের প্রথম অ্যালবাম ‘পল’ বেশ জনপ্রিয় হয়। ‘ইয়ারো দোস্তি বড়ি হি হাসিন হ্যায়’ গান এখনও তরুণ প্রজন্মের কণ্ঠে শোনা যায়। সিনেমার গানে কেকে-র সফর শুরু হয় এ আর রহমানের সংগীত পরিচালনায়। তবে বলিউডে তাঁর বড় ব্রেক ছিল ‘হাম দিল দে চুকে সনম’। তাঁর কণ্ঠে তুমুল জনপ্রিয় ‘তড়প তড়প কে’ গান। তারপর থেকে একের পর এক ‘হামরাজ’, ‘ওম শান্তি ওম’, ‘দশ’, ‘জন্নত’, ‘বচনা অ্যায় হাসিনো’র মতো সিনেমায় গান গেয়ে দর্শকদের মনে জায়গা করে নেন। শুধু হিন্দি নয়, তামিল, তেলুগু, মারাঠি, কন্নড় এবং বাংলা ভাষাতেও গান গেয়েছেন কেকে।
[আরও পড়ুন: ‘রূপুংকরবাবুর নাম দিলীপ ঘোষ হোক’, কেকে’র ‘অপমানে’ ক্ষুব্ধ হয়ে কটাক্ষ ভাস্বরের]
সেই কেকের সম্পত্তি কম নয়। এক ইংরেজি ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, মার্কিন ডলারে কেকের সম্পত্তির পরিমাণ প্রায় ১.৫ মিলিয়ন ডলার! খবর অনুযায়ী, প্রতি গানে কেকে পারিশ্রমিক হিসেবে নিতেন ৬ থেকে ৭ লাখ টাকা। অন্যদিকে, লাইভ কনসার্টের জন্য তিনি পারিশ্রমিক নিতেন ১০ থেকে ১৫ লক্ষ টাকা।
মুম্বইয়ের ভরসোভায় চোখ ধাঁধানো বাড়ি রয়েছে কেকের। দামী গাড়ি চড়তে খুবই পছন্দ করতেন কেকে। তার ছিল চারটি বিলাসবহুল গাড়ি। কেকে ব্যবহার করতেন, অডি আরএস৫, জিপ চেরোকে, মার্সেটিজ। মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় গাড়ির ছবিও পোস্ট করতেন কেকে।
মঙ্গলবার নজরুল মঞ্চে একটি কলেজের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে গান গাইতেই এসেছিলেন কেকে। অনুষ্ঠানে পারফর্ম করেন শিল্পী। তারপর শহরের এক পাঁচতারা হোটেলে ফিরে যান। সেখানেই অসুস্থ বোধ করেন। সঙ্গে সঙ্গে CMRI হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে শিল্পীকে মৃত বলে ঘোষণা করা হয়।
[আরও পড়ুন: ‘ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল’, প্রেম, বন্ধুত্ব, বিষণ্ণতা ছুঁয়ে থেকে যাবেন KK]
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?

