সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরে উৎসবের মরশুম। তারপর সিনেপ্রেমীরা মত্ত ২৮ তম কলকাতা চলচ্চিত্র উৎসবে। উৎসবে বৃহস্পতিবার কোন ছবি দেখবেন?
নন্দন ১-এ দেখুন ফ্রান্সের ছবি ‘ডার্টি ডিফিকাল্ট ডেঞ্জারস’। ২০২২ সালে মুক্তি প্রাপ্ত এই ছবি বেশ আলোচিত সিনেমহলে। ৮৩ মিনিটের এই ছবিতে উঠে আসবে ইথিয়োপিয়া ও সিরিয়ার দুই ব্যক্তির গল্প। রাজনীতির প্রেক্ষাপটে তৈরি এই ছবি অবশ্যই নাড়া দেবে দর্শকদের। নন্দন ১-এ দেখুন সকাল ১১.৩০ টায়।
[আরও পড়ুন: লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন ধারাবাহিকে মাধবী ও সাবিত্রী, আসছে ‘সোনায় সোহাগা’]
জার্মানির পরিচালক ফাতিয়া আকিন খুবই জনপ্রিয়। ডার্ক কমেডি উঠে আসে তাঁর প্রত্যেকটি ছবিতে। ‘রেইনগোল্ড’ও এরকমই এক ছবি ২০২২ সালে মুক্তি পেয়েছে এই ছবি। নন্দন ১ দেখুন বিকেল ৪.৩০-এর সময়।

নন্দন ২ -এ রয়েছে সত্য়জিৎ রায়ের ছবি ‘জন অরণ্য’। বিখ্যাত ছবিটি অবশ্য়ই বড়পর্দায় দেখুন। ছবিটি দেখুন সকাল ১১.৩০টায়।
[আরও পড়ুন: ‘পিছলা ভূত’ খুঁজতে কেষ্ট গোয়েন্দা অঙ্কুশ, দেখুন ‘শিকারপুর’ ওয়েব সিরিজের ট্রেলার ]
সর্বশেষ খবর
-
‘তৃণমূল কারও বাপের সম্পত্তি নয়’, কমিশন বৈঠক শেষে প্রতীক দখলে আত্মবিশ্বাসী ঋত শিবির
-
গুজরাটে গরুর যৌন নির্যাতন! হাতেনাতে ধরা পড়লেন যুবক, তারপর…
-
স্রেফ ঘুমিয়েই লাখপতি! পুজোর মাসে কোথায় হবে এমন আশ্চর্য প্রতিযোগিতা?
-
‘পড়াশোনা জানি না বলে অপমান করে’, জেলার নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক সন্দেশখালির রেখা
-
‘গণপতি বাবা, ছটপুজো সনাতনীদের’, গণেশ পুজোর উদ্বোধনে বাঙালি-অবাঙালি বিভেদ ঘোচালেন মুখ্যমন্ত্রী