সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার মধ্যমগ্রামে, আর শুক্রবার দমদমে। রূপম ইসলাম তথা ফসিলসের শোয়ে ফের বিশৃঙ্খলা। দমদম সঙ্গীতমেলায় রূপমের শো চলাকালীন অতিরিক্ত ভিড় হওয়ায় চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরিস্থিতি সামলাতে রূপম ভক্তদের উপর লাঠিচার্জ করে পুলিশ, বলেও অভিযোগ। ফেসবুকে এক রূপমভক্ত ভিডিও শেয়ার করে গর্জে উঠেছেন।
শুক্রবার দমদম সঙ্গীত মেলায় ফসিলস ব্যান্ডের শো ছিল। প্রথম দিকে অনুষ্ঠান ছিল শান্তিপূর্ণই। তবে সময় এগোতেই বাঁধে গোল। প্রত্যক্ষদর্শীর দাবি, অতিরিক্ত ভিড় হওয়ায় গণ্ডগোলের সৃষ্টি হয়। অবরুদ্ধ হয়ে যায় দমদম রোড। যানজটের সৃষ্টি হয়। ভিড় ম্যানেজ করতে বেশ কয়েকবার লাঠিচার্জ করে পুলিশ, বলে অভিযোগ।
[আরও পড়ুন: ছোট্ট মুখে মিষ্টি হাসি রাহার, আলিয়া-রণবীরের মেয়ের নতুন ছবি দেখে মুগ্ধ নেটিজেনরা]
প্রসঙ্গত, মঙ্গলবার মধ্যমগ্রামে রূপমের শোয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় সময়ের আগেই অনুষ্ঠান থামিয়ে দিয়েছিলেন রূপম। ফেসবুকে শিল্পী লিখেছিলেন, ”গতকাল অনুষ্ঠান যে মাঝপথে বন্ধ হয়ে গেল, তার কারণ এই। ৬০০০ মানুষের যোগ্য মাঠে পুলিশের বক্তব্য ১১০০০ মানুষ জড়ো হন। বাইরে ছিলেন আরও ১০,০০০ জন। ওই রকম ছোট জায়গায় সবার জন্য উন্মুক্ত ফসিলস কনসার্ট আয়োজন করলে তা সবারই বিপদের কারণ হতে পারে। উদ্যোক্তাদের ভেবে দেখতে অনুরোধ করছি।” তবে দমদমের এই পরিস্থিতি নিয়ে এখনও মুখ খোলেননি শিল্পী।
[আরও পড়ুন: সবুজ বিকিনিতে জল থেকে উঠে এলেন মনামী, ভিডিও দেখে শোরগোল নেটপাড়ায়]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক