Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Rakhi Sawant

‘প্লিজ সলমন ভাইকে ছেড়ে দিন’, গ্যাংস্টার বিষ্ণোইর কাছে হাতজোড় করে আরজি রাখির

ভাইজানের জন্য খুবই চিন্তায় রয়েছেন তিনি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৭, ২০২৩, ১৪:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৭, ২০২৩, ১৪:২৪

options
link
‘প্লিজ সলমন ভাইকে ছেড়ে দিন’, গ্যাংস্টার বিষ্ণোইর কাছে হাতজোড় করে আরজি রাখির zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিষ্ণোই গ্যাংয়ের খুনের হুমকির জেরে বাড়ানো হয়েছে সলমন খানের (Salman Khan) নিরাপত্তা। বলিউড সুলতানের বাড়ির সামনে ভক্তদের আনাগোনাও বন্ধ করে দেওয়া হয়েছে। যোধপুর ও মুম্বই পুলিশ যৌথ উদ্যোগে এক যুবককে গ্রেপ্তারও করা হয়েছে। এমন পরিস্থিতিতে ভাইজানের জন্য খুবই চিন্তিত রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। বিষ্ণোইর কাছে তাঁর ভাই সলমনকে ছেড়ে দেওয়ার কাতর আরজি জানান হাতজোড় করে।

Salman-Rakhi-1

Advertisement

কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগের পর থেকেই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের বিষ নজরে সলমন। বিষ্ণোই গ্যাংয়ের বার বার প্রাণনাশের হুমকির জেরে এর আগেও সলমনের নিরাপত্তা বাড়িয়ে Y+ ক্যাটাগোরি হয়েছিল। এত কিছু সত্ত্বেও গতবছর সলমন খানের বাবা সেলিম খানকে হুমকি চিঠি দেওয়া হয়েছিল। তারপরই মুম্বই পুলিশের কাছে আত্মরক্ষার্থে অস্ত্র রাখার আবেদন জানিয়েছিলেন সলমন। কিছুদিন আগে আবার হুমকি ই-মেল আসে অভিনেতার বন্ধু তথা ম্যানেজার প্রশান্ত গুঞ্জালকরের কাছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: অভিনেত্রী আকাঙ্খা দুবের মৃত্যুরহস্যে নয়া মোড়, নেটিজেনদের নিশানায় তারকা প্রেমিক]

ই-মেল পেয়ে বান্দ্রা থানায় গিয়ে এফআইআর দায়ের করেন প্রশান্ত। তারপরই সলমন খানের নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়। অভিনেতার বাড়িটি প্রায় দুর্গে পরিণত হয়েছে। শোনা গিয়েছে, সেখানে এখন ৮ থেকে ১০ জন কনস্টেবল এবং দু’জন অ্যাসিস্ট্যান্ট পুলিশ ইনস্পেক্টর মোতায়েন করা হয়েছে। আর সলমন ভক্তদের বাড়ির সামনে যাওয়ার কোনও অনুমতি নেই।

Cops stop fans from gathering outside Salman Khan's Bandra Apartment due to Security Reasons | Sangbad Pratidin
বিষয়টি নিয়ে রাখির মতামত জানতে চাওয়া হয়েছিল। তাতেই বলিউডের ‘ড্রামা ক্যুইন’ জানান, “হাতজোড় করে বিষ্ণোইকে বলছি আমাদের সলমন ভাই খুবই ভাল একজন মানুষ। তিনি আপনার কী ক্ষতি করেছে? দয়া করে সলমন ভাইকে ছেড়ে দিন। জেলে বসে এমন ইন্টারভিউ দেবেন না। সলমন ভাই গরীব আর অসহায় মানুষদের প্রচুর সাহায্য করেন। জানেন সলমন খান আম্বানিদের থেকেও বড়লোক। কিন্তু ছোট্ট এক বেডরুমের ফ্ল্যাটে থাকেন।”

[আরও পড়ুন: বাঙালি অভিনেত্রীর সঙ্গে নাইট পার্টি আরিয়ানের, কে এই লাস্যময়ী? দেখুন ভিডিও]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.