Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬
Akanksha Dubey update

অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের মৃত্যুরহস্যে নয়া মোড়, নেটিজেনদের নিশানায় তারকা প্রেমিক

আকাঙ্খার মৃত্যুতে শোকপ্রকাশ করতে গিয়েই বিপাকে ভোজপুরী অভিনেতা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৮, ২০২৩, ১৬:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৮, ২০২৩, ১৬:৩৩

options
link
অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের মৃত্যুরহস্যে নয়া মোড়, নেটিজেনদের নিশানায় তারকা প্রেমিক zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের (Akanksha Dubey) মৃত্যুর ঘটনায় নয়া মোড়। ঘটনার পর নেটিজেনদের নিশানায় আরেক ভোজপুরী তারকা সমর সিং (Samar Singh)। অভিযোগ, সমরকে ভালবাসতেন আকাঙ্ক্ষা। আর তাঁর জন্যই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তরুণ অভিনেত্রী।

Akanksha-Dubey-1

Advertisement

মাত্র ২৫ বছর বয়স আকাঙ্ক্ষার। অল্প বয়সেই ভোজপুরী বিনোদন জগতে কেরিয়ার শুরু করেন। ইতিমধ্যেই বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তরুণ অভিনেত্রী। রবিবার সকালে বারাণসীর হোটেলের ঘরে আকাঙ্ক্ষার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সেখানে নতুন সিনেমার শুটিং করতে গিয়েছিলেন অভিনেত্রী। শোনা যায়, শুটিংয়ের জন্য আকাঙ্ক্ষাকে ডাকতে গিয়েছিলেন ছবির মেকআপ শিল্পী। তিনিই অভিনেত্রীর ঝুলন্ত দেহ দেখতে পান।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: প্রবীণ অভিনেতা-রাজনীতিবিদ ইনোসেন্টের জীবনাবসান, শোকাতুর পৃথ্বীরাজ-সলমনরা]

এই ঘটনার পর থেকেই নাকি সমরের খোঁজ পাওয়া যাচ্ছিল না। অভিনেতার ফোনও সুইচ অফ ছিল। পরে সোশ্যাল মিডিয়ায় তিনি কান্নার ইমোজি দিয়ে আকাঙ্ক্ষার আত্মার শান্তি কামনা করেন। সেই পোস্টের কমেন্টবক্সেই একের পর এক অভিযোগ আসতে থাকে। সমরকে ভালবেসেই আকাঙ্ক্ষার এই হাল এমন দাবি করা হয়।

Samar-post-Reaction

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি সমরের সঙ্গে সম্পর্কের কথা সোশ্যাল মিডিয়ায় একপ্রকার জানিয়েই দিয়েছিলেন আকাঙ্ক্ষা। অভিনেতার সঙ্গে ছবি শেয়ার করে জানিয়েছিলেন ভ্যালেন্টাইনস ডে’র শুভেচ্ছা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by (@akankshadubey_official)

[আরও পড়ুন: ‘সত্যান্বেষী’ হয়ে ওয়েবদুনিয়ায় ফিরছেন অনির্বাণ, দেখুন ‘ব্যোমকেশ ও পিঁজরাপোল’-এর ট্রেলার]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.