সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতিমারী আবহেও কটাক্ষ, ব্যঙ্গ, বিদ্রুপের শেষ নেই। এর বিরুদ্ধেই সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হলেন লোপামুদ্রা মিত্র (Lopamudra Mitra)। “গান বেচে খাই, শুনতে খারাপ লাগলেও, এটাই সত্যি”, ফেসবুকে লিখলেন সংগীতশিল্পী।
গানের পাশাপাশি ‘প্রথা’ নামের একটি বস্ত্র ও অলঙ্কারের বিপণিও রয়েছে লোপামুদ্রা মিত্রর। শোনা গিয়েছে, সম্প্রতি সেই বিপণি সংক্রান্ত একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তিনি। তাতেই ট্রোল হতে হয় সংগীতশিল্পীকে। এর জবাবে ফেসবুকে লোপামুদ্রা লিখেছেন, “গান গাই, গান বেচে খাই।
শুনতে খারাপ লাগলেও, এটাই সত্যি। আমাদের দিনযাপনে কোন স্বপ্ন নেই। শুধু ঈশ্বরের বিশেষ কৃপায় আপনি আমাকে চেনেন, নামে জানেন, ছবিতে চেনেন, কণ্ঠস্বর চেনেন।”
নিজের দীর্ঘ পোস্টে লোপামুদ্রা জানিয়েছেন, কপালে শিকে ছিঁড়লে তবেই গান গাওয়াকে পেশা করা যায়। খাবার জোগানের জন্যই গান গাইতে হয়। তাঁর সঙ্গে আরও ১০-১২টি পরিবারের রোজগারও জড়িয়ে রয়েছে। কেউ যন্ত্রশিল্পী, কেউ মাইক বাজান, কেউবা আলোকসজ্জার দায়িত্বে থাকেন। প্রত্যেকেই পরিশ্রম করে সাধারণ মানুষের মতোই খাবার জোগাড় করেন বলে জানান সংগীতশিল্পী।
[আরও পড়ুন: ধর্ষণের হুমকির পর প্রাক্তন প্রেমিক ফারহানের কাছে সাহায্য চেয়েও পাননি, অভিযোগ প্রত্যুষার]
“আমাদেরও মন আছে। আমাদেরও শখ আছে। আমাদেরও সংগ্রাম আছে। হ্যাঁ, এটাও সত্যি, ঈশ্বর সকলকে দেন না। কী করব, বলুন? যা পেয়েছি, তা ঈশ্বরের দান।” লেখেন লোপামুদ্রা। এরপরই আবার জানান, নাম যশ কেনা যায় না। লোপামুদ্রার কথায়, এ সবই ঈশ্বরের দান। “আপনি ওপরের আলো দেখছেন, যেটা ঈশ্বর প্রদত্ত। আলোর ভিতরের মানুষ আর আপনি এক রক্ত মাংসের মানুষ। তাই আঘাত করলে দু’বার ভাবুন। একটু ভাবুন।” লেখেন সংগীতশিল্পী। সবশেষে জানান, আরও অনেক কথা বলার রয়েছে তাঁর। যত আঘাত, পাবেন ততই জোরাল কণ্ঠে সোচ্চার হবেন।

[আরও পড়ুন: ‘সুন্দর শরীর পেতে সার্জারি করতে হবে’, অডিশনের তিক্ত অভিজ্ঞতা জানালেন রাধিকা মদন]
সর্বশেষ খবর
-
উচ্ছিষ্ট ফুল থেকেই তৈরি হবে ধূপবাতি! রাজ্যের উদ্যোগে আশার আলো তারাপীঠ-সহ বীরভূমের বিভিন্ন মন্দিরে
-
কৃষ্ণনগরে হস্টেলের শৌচালয়ে খুদে ছাত্রীর দেহ! খুনের অভিযোগ পরিবারের
-
হতশ্রী ফুটবল! এবার তাজিকিস্তানের কাছেও হার খালিদ জামিলের ভারতের
-
‘যা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই…’, স্বরূপের গ্রেপ্তারির পর স্বস্তিতে ঋত্বিক!
-
সবচেয়ে দীর্ঘ মেয়াদের প্রধানমন্ত্রী! ১০ জুন নেহরুর রেকর্ড ভেঙে নতুন নজির গড়বেন মোদি