লাকি আলি, সঙ্গীতের দুনিয়ায় এক উল্লেখযোগ্য নাম। তাঁর স্বতন্ত্র সঙ্গীতশৈলী দশকের পর দশক শ্রোতাদের সমৃদ্ধ করে চলেছে। বহু অনুরাগীর কাছে লাকি আলির (Lucky Ali) গান যেন বাস্তব জীবনেরই অবিচ্ছেদ্য অংশ! ৬৭ বছর বয়সি গায়কের সুরের মূর্চ্ছনায় যেন নেশা লাগে সঙ্গীতপ্রেমীদের মনে। তাঁর কনসার্ট মানেই অনুষ্ঠানস্থলে জনজোয়ার। সম্প্রতি একটি কনসার্ট করেছেন লাকি আলি। সঙ্গীত পরিবেশনের মাঝে আচমকা নিজের মৃত্যু নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন লাকি আলি।
এদিন মৃত্যু নিয়ে প্রকাশ্যে মনের ইচ্ছে জানালেন গায়ক। যে কোন মুহূর্তে তিনি যদি মৃত্যুবরণ করেন তাহলে যেন তাঁকে কবর দেওয়া হয়। মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত কবিতার লাইন ‘জন্মিলে মরিতে হবে’, এই চিরন্তন সত্য মেনে নিতে সদা প্রস্তুত। গায়কের এই কথাগুলো অনুরাগীদের কাছে অত্যন্ত হৃদয় বিদারক তা বলার অপেক্ষাই রাখে না।
আরও পড়ুন:

লাকি আলির এই আবেগঘন মুহূর্ত সোশাল মিডিয়ায় ভাইরাল। কনসার্টের ছোট্ট একটি ক্লিপিং নিজেও ইনস্টা অ্যাকাউন্টে শেয়ার করেছেন। শ্রোতাদের উদ্দেশে কথা বলতে গিয়ে তাঁর প্রতি ভক্তদের অপরিসীম ভালোবাসার কথা স্বীকার করেছেন। অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে হঠাৎ বলে ওঠেন, “তোমরা প্রত্যেকে আমাকে ভালোবাসো সেটা জানি। আমিও তোমাদের খুব ভালোবাসি। কিন্তু একদিন তো আমাকে চলে যেতে হবে। সেটার জন্য আমি তোমাদের প্রস্তুত থাকতে বলছি না। কারণ সেটার জন্য আমি নিজেই প্রস্তুত।”
এরপর যে কথাটা বললেন তা শুনে একেবারে হতবাক উপস্থিত সকলে। ভ্রমণসংক্রান্ত বিষয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করতে গিয়ে বলেন, যখনই কোথাও যান সঙ্গে রাখেন বিশেষ একটি বস্ত্র যা মৃত্যুর পর কবর দিতে অপরিহার্য। ব্যাগে রাখেন ইসলাম ধর্মের বিশেষ কাপড় ইহরাম। যেটি মুসলিমদের হজ ও উমরাহ পালনের সময় গায়ে জড়ানো হয়। আবার এই বিশেষ কাপড়টাই কবরের উপর দেওয়া হয়।
View this post on Instagram
এই মর্মে গায়কের সংযোজন, “আমি যখনই ভ্রমণ করি আমার সঙ্গে ইহরাম রাখি। যেটা আমার কবরের উপর ঢাকা দেওয়ার কাপড়। আমি যেখানেই দেহ রাখব, সেখানেই আমাকে কবর দিয়ে দিও।” তাঁর এই হুল ফোটানো আবেগতাড়িত কথায় ছিন্নভিন্ন ভক্ত হৃদয়!
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘ককরোচে’র ভয়! ক্ষমা চাইলেন বিক্ষোভকারী পড়ুয়াদের শাস্তির নিদান দেওয়া বার কাউন্সিলের প্রধান
-
এলাচের নামে ‘নিষিদ্ধ’ পান মশলার বিজ্ঞাপন! আইনি নোটিস শাহরুখ-অজয়-টাইগারকে
-
বিমানবন্দরে চেকিংয়ের সময় যাত্রীর বন্দুক থেকে গুলি! আহত শিশু-সহ চার, চাঞ্চল্য বারাণসীতে
-
হাসিনাকে ঢাকার হাতে প্রত্যর্পণ? সিদ্ধান্ত নেবে ভারতের আদালতই, দু’দেশের আলোচনা তুঙ্গে
-
নদিয়ায় কংগ্রেস কর্মী ও ছেলে খুনে গ্রেপ্তার তৃণমূল নেতার স্ত্রী! রাজ্যে কালা দিবসের ডাক শুভঙ্করদের