Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৭ জুলাই ২০২৬
Mahesh Manjrekar

অস্ত্রোপচার হল ক্যানসার আক্রান্ত অভিনেতা-পরিচালক মহেশ মাঞ্জরেকরের

ক্যানসারে কষ্ট পাচ্ছিলেন তারকা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০২১, ১৬:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০২১, ১৬:১২

options
link
অস্ত্রোপচার হল ক্যানসার আক্রান্ত অভিনেতা-পরিচালক মহেশ মাঞ্জরেকরের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বলিউডে ক্যানসারের থাবা। এবার মারণ রোগে আক্রান্ত অভিনেতা-পরিচালক মহেশ মাঞ্জরেকর (Mahesh Manjrekar)। কিছুদিন আগেই তাঁর ইউরিনারি ব্লাডারে ক্যানসার (Urinary Bladder Cancer) ধরা পড়েছে। অস্ত্রোপচারও করা হয়েছে।

শোনা গিয়েছে, সময় থাকতে থাকতে মহেশ মাঞ্জরেকরের ক্যানসারের কথা জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে তাঁকে অস্ত্রোপচার করার পরামর্শ দেন চিকিৎসক। সেই কথা মেনেই মুম্বইয়ের (Mumbai) এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভরতি হয়েছিলেন। সূত্রের খবর মানলে, অভিনেতা-পরিচালকের অস্ত্রোপচার সফল হয়েছে। এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। এ বিষয়ে এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মহেশ মাঞ্জরেকর জানিয়েছেন, এখন অনেকটাই সুস্থ বোধ করছেন তিনি। আশা করছেন খুব শিগগিরিই স্বাভাবিক জীবনে ফিরবেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Mahesh Manjrekar operated for urinary bladder cancer

[আরও পড়ুন: Dance Bangla Dance: শোয়ের সঞ্চালনা থেকে বাদ পড়েছেন অঙ্কুশ? জবাব দিলেন অভিনেতা ]

উল্লেখ্য, কিছুদিন আগেই নিজের ক্যানসার আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন সঞ্জয় দত্ত। শোনা গিয়েছিল, স্টেজ ফোর ক্যানসার ছিল অভিনেতার। কেমোথেরাপি নিতে হয়েছিল তাঁকে। এখন বলিউডের সঞ্জু বাবা ভাল আছেন। তবে ক্যানসারের কাছে হার মানেন ঋষি কাপুর। মুম্বইয়ের হাসপাতালে প্রাণ ত্যাগ করেন তিনি।

অভিনেতা-পরিচালনার পাশাপাশি একাধিক হিন্দি ও মারঠি ছবি প্রযোজনাও করেছেন মহেশ মাঞ্জরেকর। কেরিয়ারের শুরু মারাঠি বিনোদন জগত থেকে হলেও সঞ্জয় দত্ত অভিনীত ‘বাস্তব’ সিনেমার মাধ্যমে বলিউডে জনপ্রিয়তা পান। তারপর একাধিক হিন্দি সিনেমায় অভিনয় করেছেন। পরিচালনার দায়িত্ব সামলেছেন। ২০২১ সালে প্রিয়াঙ্কা চোপড়া, রাজকুমার রাও অভিনীত ‘দ্য হোয়াইট টাইগার’ ছবিতে অভিনয় করেছিলেন। আবার ফেব্রুয়ারি মাসে মুক্তি পাওয়া ‘১৯৬২: ওয়ার ইন দ্য হিলস’ সিরিজের পরিচালনা করেছিলেন। সলমন খানের ভগ্নীপতি আয়ুশ শর্মা অভিনীত ‘অন্তিম’ সিনেমার পরিচালনার দায়িত্বও রয়েছেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Salman Khan (@beingsalmankhan)

[আরও পড়ুন: Abhishek Bachchan: অসুস্থ অভিষেক বচ্চন ভরতি হাসপাতালে, ছেলেকে দেখতে গেলেন অমিতাভ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.