Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬
Malaika Arora and Arjun Kapoor

ব্রেক আপ! মালাইকাকে ছেড়ে ফের ‘সিঙ্গল’ অর্জুন কাপুর, হঠাৎ হল কী?

দু'জনেই নাকি আলাদা আলাদা থাকছেন!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০২৩, ০৯:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০২৩, ০৯:১২

options
link
ব্রেক আপ! মালাইকাকে ছেড়ে ফের ‘সিঙ্গল’ অর্জুন কাপুর, হঠাৎ হল কী? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েক মাস ধরেই মালাইকার থেকে দূরে দূরে রয়েছেন অর্জুন কাপুর। শোনা যাচ্ছে, যে পার্টিতে মালাইকা যাচ্ছেন, সেই পার্টিতে নাকি পা রাখছেন না অর্জুন। উলটোটাও ঘটছে। শুধু তাই নয়, এতদিন সোশ্য়াল মিডিয়া জুড়ে যেভাবে নিজেদের প্রেমকে ছড়িয়ে বেড়াতেন, কয়েকমাস হল, সেই গুড়েও বালি। অর্জুন তো আজকাল একা একাই ঘুরছেন, রেস্তরাঁ যাচ্ছেন, আর ছবি দিচ্ছেন একা একাই! ব্যস, অর্জুনের এই কীর্তি থেকেই রটে গেল মালাইকা ও অর্জুনের সম্পর্কে নাকি চিড়। শোনা যাচ্ছে, দুজনেই নাকি আলাদা আলাদা থাকছেন! আলাদা ঘুরছেন।

তবে মালাইকা-অর্জুনের ব্রেক আপের খবর আগেও রটেছে। শোনা গিয়েছিল ২০ কোটি টাকা দিয়ে কেনা ফ্ল্যাট নাকি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন অর্জুন। অর্জুন কাপুর (Arjun Kapoor), গত বছর বান্দ্রা ২০ কোটি টাকা দিয়ে একটি চারটি বেডরুম, কিচেন, ড্রয়িংরুমওয়ালা ফ্ল্যাট কিনেছিলেন। যেটি একেবারেই মালাইকার (Malaika Arora) আবাসনের পাশেই ছিল। সেই ফ্ল্যাটের বয়স ১ বছর হতে না হতেই, অর্জুন বিক্রি করে দিলেন। বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, অর্জুন ১৬ কোটি টাকায় এই ফ্ল্যাটটি বিক্রি করেছেন। সঙ্গে আরও জানা গিয়েছে যে, বিক্রিত ফ্ল্যাটের দলিলটি ১৯ মে নিবন্ধিত হয়েছিল। অর্জুনের বোন অনশুলা কাপুর বিক্রির সেই নথিতে স্বাক্ষরও করেছিলেন। তবে কেন অর্জুন তাঁর ফ্ল্যাট এত কম মূল্যে বিক্রি করলেন তা স্পষ্ট নয়। তবে রটেছে, মালাইকার সঙ্গে নাকি সম্পর্কে তিক্ততা এসেছে অর্জুনের। শোনা গিয়েছে, এই ফ্ল্যাটেই নাকি মালাইকার সঙ্গে অর্জুনের থাকার কথা ছিল। নিন্দুকদের কথায়, মালাইকার কারণেই নাকি অর্জুন এই ফ্ল্যাট বিক্রি করতে বাধ্য হয়েছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: “দিব্যাঙ্গ ছাত্রকে পর্যন্ত র‌্যাগিংয়ের শিকার হতে হয়েছে”, যাদবপুর কাণ্ডে বিস্ফোরক অরিত্র দত্তবণিক]

মালাইকার থেকে প্রায় ১০ বছরের ছোট অর্জুন কাপুর। তাঁদের এই অসম বয়সের প্রেম নিয়ে বলিউডে প্রচুর গুঞ্জন। তবে এসবে একেবারেই কান না দিয়ে চুটিয়ে প্রেম করছেন মালাইকা-অর্জুন। এই তো কিছুদিন আগে প্যারিস ঘুরে এসেছিলেন জুটি। ভালবাসার শহরে চুটিয়ে প্রেম করেছেন। ছবিও আপলোড করেছেন জুটিতে। তার মাঝখানে এই ফ্ল্যাট বিক্রি খবরে ফের যেন ব্রেকআপের গুঞ্জনে পারদ পড়ল। তবে এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন মালাইকা ও অর্জুন।

[আরও পড়ুন: ‘কাবুলিওয়ালা’ মিঠুনের ছোট্ট মিনির চরিত্রে কে? ছোটপর্দার এই শিশুশিল্পী নয়তো? ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.