সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অর্জুন-মালাইকার রিলেশনশিপটা যে কোন পর্যায়ে রয়েছে, তা বলা বেশ মুশকিল। কেননা, একবার তাঁদের একসঙ্গে দেখা যাচ্ছে, ঠির পরের মুহূর্তেই একেবারে আলাদা। এমনকী, মালাইকা ও অর্জুনের এমন ভিডিও সামনে এসেছে যেখানে দেখা গিয়েছে, দুজনের একেবারে মুখ দেখাদেখি বন্ধ!
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। কয়েকদিন আগে সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা গিয়েছে বিমানবন্দরে দুজনে। তবে সেখানেও আলাদা আলাদা গাড়ি থেকে নেমেছিলেন অর্জুন-মালাইকা। এবার এক ফ্যাশন শোয়ে দুজনকে দুরত্ব বজায় রেখে বসে থাকতে দেখা গেল। নিন্দুকরা বলছেন, তাহলে কী সম্পর্ক একদম তলানিতে? নাকি কোনও কিছু গোপন রাখতে চাইছেন মালাইকা-অর্জুন!
[আরও পড়ুন: সোশাল মিডিয়ায় প্রেম, ২ সন্তানের বাবা প্রেমিকের টানে ভারতে পাক যুবতী]
কয়েকদিন আগেই খবর রটে যায়, অর্জুন কাপুর ও মালাইকা অরোরার সম্পর্কে নাকি ভাঙন। দুজনের নাকি ব্রেকআপ! তবে নিন্দুকদের যেন ঘুম ভাঙল একটা ভিডিও দেখে। যে ভিডিওতে দেখা গেল মুম্বই বিমানবন্দরে অর্জুন ও মালাইকা! তবে দুজনেই আলাদা আলাদা গাড়ি থেকে নামলেন। এমনকী, বিমানবন্দরেও ঢুকলেন আলাদা। তবে গুঞ্জনে এল, মালাইকা ও অর্জুন একসঙ্গেই বিমানে চড়েছেন। কিন্তু কোথায় গেলেন, তা কিন্তু জানা যায়নি।
View this post on Instagram
২০১৬ সালে আরবাজ-মালাইকার আলাদা থাকার কথা জানা যায়। ২০১৭ সালে আইনিভাবে তাঁদের বিচ্ছেদ হয়। এর কিছুদিন পর থেকেই অর্জুন কাপুরের সঙ্গে মালাইকার সম্পর্কের গুঞ্জন শোনা যায়। একটা সময়ের পর কেউই আর নিজেদের সম্পর্ক নিয়ে লুকোছাপা করেননি। মালাইকার থেকে প্রায় ১০ বছরের ছোট অর্জুন।
গতবছর থেকেই মাঝেমধ্যে এই গুঞ্জন শোনা যাচ্ছিল। এর মাঝে দুই তরফেই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট বহাল রেখেছিলেন। কেউ শান্তির খোঁজে তো কেউ বা আবার আবর্জনা কটাক্ষে নেটপাড়ায় শোরগোল ফেলছেন! সম্পর্কে ফাটল ধরার মাঝে তৃতীয় জনের প্রবেশের কথাও শোনা যাচ্ছিল। তবে বিচ্ছেদ হলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাঁদের মধ্যে।
শোনা যায়, বান্দ্রায় ২০ কোটি টাকা দিয়ে একটি চারটি বেডরুম, কিচেন, ড্রয়িংরুমওয়ালা ফ্ল্যাট কিনেছিলেন অর্জুন। কারণ সেটি মালাইকার বাড়ির পাশে। কিন্তু এখন নাকি চিত্র আলাদা। মালাইকা ও অর্জুন এখন ভিন্ন পথের যাত্রী। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেদের কিছুটা সময় দিয়েছিলেন তাঁরা। দূরে থেকেই বুঝতে চেয়েছিলেন সম্পর্কের গুরুত্ব। আর তাই তো সব গুঞ্জন উড়িয়ে মালাইকা জানিয়ে ছিলেন তাঁর মন অর্জুনেই রয়েছে।
[আরও পড়ুন: হঠাৎই রক্তে ভিজল জামা! নাকে চেপে হাসপাতালে ছুটলেন কেন্দ্রীয় মন্ত্রী কুমারস্বামী]
সর্বশেষ খবর
-
বেআইনি মদ-মাদক চক্র নির্মূলে বিশেষ অভিযানে কলকাতা পুলিশ, তৈরি পাচারকারীদের তালিকাও
-
‘ধর্ষণে’ অভিযুক্তকে কোমরে দড়ি বেঁধে ঘোরাল পুলিশ! চাঞ্চল্য কালচিনিতে
-
এবার হরমুজ পারে দিতে হবে মোটা কর! ঘোষণা ‘অভিভাবক’ ট্রাম্পের, ছাড় নয় ভারতকেও?
-
প্রবল বর্ষণ, হড়পা বানে বিপর্যস্ত পাহাড়, ধসে অবরুদ্ধ একাধিক সড়ক
-
সম্পত্তির লোভে শাশুড়িকে খুন, যাবজ্জীবন কারাদণ্ড জামাইয়ের