সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রোল হওয়াটা একেবারে অভ্যাস বানিয়ে ফেলেছেন বলিউডের হট আইটেম ডান্সার মালাইকা অরোরা (Malaika Arora)। কখনও খোলামেলা জিম পোশাক তো কখনও প্রেমিক অর্জুন কাপুরের সঙ্গে খুল্লমখুল্লা আদরের ছবি দিয়ে ভাইরাল হয়ে যান মালাইকা। নেটিজেনদের কটাক্ষের শিকারও হন তিনি। তবে কখনই এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি মালাইকা। তবে এবার ধৈর্য্যের বাঁধ ভাঙল।
[আরও পড়ুন: সংকটে অর্চনার কেরিয়ার! পাঞ্জাবে সিধুর হারের পরেই সোশ্যাল মিডিয়ায় শুরু রসিকতা ]
গপ্পোটা হল, সম্প্রতি মুম্বইয়ে ফারহান আখতারের রিসেপশনে হাজির হয়েছিল মালাইকা। তার পরনে ছিল কালো রঙের ফিনফিনে এক গাউন। যে গাউনে স্পষ্ট তাঁর নিতম্ব। হাতের সামনে মালাইকাকে পেয়ে পাপারাজ্জিরাও এলেন ধেয়ে। একের পর এক উঠল ছবি। এই পর্যন্ত ঠিকই ছিল কিন্তু সেই ছবি ভাইরাল হতেই নেটিজেনদের কটাক্ষের শিকার হলেন মালাইকা অরোরা! পোশাকের ফাঁক দিয়ে নিতম্ব দেখা যেতেই হইচই শুরু করে দিলেন নেটিজেনদের কেউ কেউ।
View this post on Instagram
View this post on Instagram
নেটিজেনদের এসব মন্তব্য মালাইকার কানে গিয়েও পৌঁছল। এক সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন, ‘এগুলো সব নোংরা মস্তিষ্কর উদাহরণ। আমি পাত্তা দিই না!’
[আরও পড়ুন: মিকা সিংয়ের জীবনসঙ্গীর খোঁজে স্বয়ম্বরের ভাবনা, থাকতে পারেন রাখি সাওয়ান্তও ]
সর্বশেষ খবর
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?
-
‘এটা তো হওয়ারই ছিল’, হলিউডে সুযোগ পেয়েই কেন এমন বললেন বঙ্গতনয়া সায়নী?
-
পরকীয়ায় বাধা, প্রেমিকাকে সঙ্গে নিয়ে সন্তানদের সামনেই স্ত্রীকে খুন! হাড়হিম কাণ্ড ভরতপুরে
-
প্রতি আধঘণ্টায় ১ জনের মৃত্যু! কঙ্গোয় আরও মারাত্মক ইবোলা সংক্রমণ, প্রাণীদেহ থেকে ছড়াচ্ছে রোগ
-
কর্নাটকে নিষিদ্ধ হবে আরএসএস? সংঘকে চ্যালেঞ্জ করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রিয়াঙ্ক খাড়গের