Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Malaika Arora

অর্জুনকে কি সত্যিই ছেড়ে দিলেন? অবশেষে মুখ খুললেন মালাইকা

গত কয়েক মাস ধরেই মালাইকার থেকে দূরে দূরে রয়েছেন অর্জুন কাপুর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৫, ২০২৩, ২০:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৫, ২০২৩, ২০:০০

options
link
অর্জুনকে কি সত্যিই ছেড়ে দিলেন? অবশেষে মুখ খুললেন মালাইকা zoom
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অর্জুন কাপুরের সঙ্গে সত্য়িই কি ব্রেকআপ? এই নিয়ে নানা গুঞ্জন বলিপাড়ায় ছড়িয়ে গেলেও, এতদিন মুখ খোলেননি অর্জুন বা মালাইকা কেউই। তবে সদ্য ৪৮ এ পা দিয়ে যেন নতুন অনুভূতি মালাইকার। তাই তো সম্প্রতি এক সাক্ষাৎকারে অর্জুনের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মালাইকা।

সাক্ষাৎকারে মালাইকা বললেন, ”আমি এই মুহূর্তে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাই না। আমি ব্যক্তিগত জীবন নিয়ে স্রেফ তখনই কথা বলি, যখন না বলে আর উপায় থাকে না। আমার কোনও সাফাই দেওয়ার নেই, কারণ এ নিয়ে যা কিছু বলার ছিল, তা আগেই বলা হয়ে গিয়েছে। ”

Advertisement

অন্যদিকে, মালাইকার জন্মদিনে খোলাখুলি সোশাল মিডিয়ায় অর্জুন লিখেছিলেন, জন্মদিনের শুভেচ্ছা! পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, আমি চিরকাল তোমার পাশে থাকব।’’

[আরও পড়ুন: রাবণ দহন করতে গিয়ে ধনুকই চালাতে পারলেন না কঙ্গনা! ধেয়ে এল কটাক্ষ]

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরেই মালাইকার থেকে দূরে দূরে রয়েছেন অর্জুন কাপুর। শোনা যাচ্ছে, যে পার্টিতে মালাইকা যাচ্ছেন, সেই পার্টিতে নাকি পা রাখছেন না অর্জুন। উলটোটাও ঘটছে। শুধু তাই নয়, এতদিন সোশ্য়াল মিডিয়া জুড়ে যেভাবে নিজেদের প্রেমকে ছড়িয়ে বেড়াতেন, কয়েকমাস হল, সেই গুড়েও বালি। অর্জুন তো আজকাল একা একাই ঘুরছেন, রেস্তরাঁ যাচ্ছেন, আর ছবি দিচ্ছেন একা একাই! ব্যস, অর্জুনের এই কীর্তি থেকেই রটে গেল মালাইকা ও অর্জুনের সম্পর্কে নাকি চিড়। শোনা যাচ্ছে, দুজনেই নাকি আলাদা আলাদা থাকছেন! আলাদা ঘুরছেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Malaika Arora (@malaikaaroraofficial)

তবে মালাইকা-অর্জুনের ব্রেক আপের খবর আগেও রটেছে। শোনা গিয়েছিল ২০ কোটি টাকা দিয়ে কেনা ফ্ল্যাট নাকি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন অর্জুন। অর্জুন কাপুর (Arjun Kapoor), গত বছর বান্দ্রা ২০ কোটি টাকা দিয়ে একটি চারটি বেডরুম, কিচেন, ড্রয়িংরুমওয়ালা ফ্ল্যাট কিনেছিলেন। যেটি একেবারেই মালাইকার (Malaika Arora) আবাসনের পাশেই ছিল। সেই ফ্ল্যাটের বয়স ১ বছর হতে না হতেই, অর্জুন বিক্রি করে দিলেন। বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, অর্জুন ১৬ কোটি টাকায় এই ফ্ল্যাটটি বিক্রি করেছেন। সঙ্গে আরও জানা গিয়েছে যে, বিক্রিত ফ্ল্যাটের দলিলটি ১৯ মে নিবন্ধিত হয়েছিল। অর্জুনের বোন অনশুলা কাপুর বিক্রির সেই নথিতে স্বাক্ষরও করেছিলেন। তবে কেন অর্জুন তাঁর ফ্ল্যাট এত কম মূল্যে বিক্রি করলেন তা স্পষ্ট নয়। তবে রটেছে, মালাইকার সঙ্গে নাকি সম্পর্কে তিক্ততা এসেছে অর্জুনের। শোনা গিয়েছে, এই ফ্ল্যাটেই নাকি মালাইকার সঙ্গে অর্জুনের থাকার কথা ছিল। নিন্দুকদের কথায়, মালাইকার কারণেই নাকি অর্জুন এই ফ্ল্যাট বিক্রি করতে বাধ্য হয়েছেন।

মালাইকার থেকে প্রায় ১০ বছরের ছোট অর্জুন কাপুর। তাঁদের এই অসম বয়সের প্রেম নিয়ে বলিউডে প্রচুর গুঞ্জন। তবে এসবে একেবারেই কান না দিয়ে চুটিয়ে প্রেম করছেন মালাইকা-অর্জুন। এই তো কিছুদিন আগে প্যারিস ঘুরে এসেছিলেন জুটি। ভালবাসার শহরে চুটিয়ে প্রেম করেছেন। ছবিও আপলোড করেছেন জুটিতে। তার মাঝখানে এই ফ্ল্যাট বিক্রি খবরে ফের যেন ব্রেকআপের গুঞ্জনে পারদ পড়ল।

[আরও পড়ুন: মদ্যপ অবস্থায় থানায় তাণ্ডব! কেরলে গ্রেপ্তার রজনীকান্তের ‘জেলার’ সিনেমার ভিলেন]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.