Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬
Manashi Sinha

মানসীর দ্বিতীয় ছবির অডিশনে উপচে পড়া ভিড়, উঠতি অভিনেতাদের উদ্দেশে কী লিখলেন পরিচালক?

মানসীর নতুন ছবিতে নাকি উঠে আসবে শ্বশুরমশাই-বৌমার সম্পর্কের টানাপড়েন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২, ২০২৪, ১৮:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২, ২০২৪, ১৮:২২

options
link
মানসীর দ্বিতীয় ছবির অডিশনে উপচে পড়া ভিড়, উঠতি অভিনেতাদের উদ্দেশে কী লিখলেন পরিচালক? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকাল ১১ টা থেকে শুরু শেষ হয় রাত সাড়ে ১১টায়। প্রায় টানা ১২ ঘণ্টা ধরে অডিশন। তার মাঝে বৃষ্টিও দেখেছে এই শহর। তবুও উৎসাহে ক্লান্তি নেই। যত দিন বেড়েছে, লাইন বেড়েছে। উঠতি অভিনেতা, অভিনেত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। হ্যাঁ, প্রথম ছবি ‘এটা আমাদের গল্প’তেই অভিনেত্রী মানসী সিনহা বুঝিয়ে দিয়েছেন, তিনি শুধু ভালো অভিনেত্রী নয়, দারুণ পরিচালকও। আর তাই তো নতুন ছবির জন্য ফের কোমর বেঁধে নেমে পড়লেন মানসী। আগেই জানিয়ে ছিলেন অডিশনের কথা। আর সেই মতো রবিবার অডিশনে দারুণ সাড়া পেয়েছে আপ্লুত পরিচালক মানসী সিনহা। এদিন অডিশনে বিচারকের আসনে ছিলেন পরিচালক-অভিনেতা মানসী সিংহ, প্রযোজক শুভঙ্কর মিত্র, অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায়, ‘বেলঘরিয়া রূপ তাপস’ নাট্যসংস্থার কর্ণধার কৌশিক।

মানসী ফেসবুকে লিখলেন, ”গত পরশু ধাগা প্রোডাকশন এর ব্যানারে যে অডিশন টি হয়, সেটি শুরু হবার কথা ছিল বেলা ১১টায়, ঠিক ১১ টা তেই আমি শুরু করি, কিন্তু শেষ হয় রাত্রি ১১:৩৫ ….

আমরা ভাবতেও পারিনি এত মানুষ আসবে কাজ করার আগ্রহ নিয়ে, আপনাদের এত ভালবাসা আমাদের আপ্লুত করেছে, আমরা আপ্রাণ চেষ্টা করবো , এই গরমে এত কষ্ট করে আপনারা এতক্ষণ ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে অডিশন টা দিলেন, তার মান রাখার।
এটুকু কথা দিতে পারি অন্তত ধাগা প্রোডাকশন এর ব্যানারে যে কটি কাজ হবে, সব কটি কাজেই আপনাদের মধ্যে থেকে যাদের কে আমরা বেছে নিয়েছি, অনেকেই ভীষণ ভালো কাজ করেছেন, তাদেরকে নিয়ে কাজ করবো। শুধু একটু ধৈর্য ধরুন, খুব শীঘ্রই নিজেদের বা নিজের বন্ধু বান্ধবদের ধাগা প্রোডাকশন এর বিভিন্ন কাজে দেখতে পাবেন, এবং বিশ্বাস রাখবেন সব জায়গায় unfair ভাবে কাজ হয়না । ধন্যবাদ।”

Advertisement

[আরও পড়ুন: গোমাংস বিতর্ক: ‘জ্যান্ত পুড়িয়ে মারার’ হুমকি! ‘রাজনৈতিক রং দেবেন না’, প্রতিক্রিয়া সুদীপার]

আগেই খবর ছিল খুব শীঘ্রই নতুন ছবিতে হাত দিতে চলেছেন মানসী। এ বারেও তাঁর ছবির প্রযোজক শুভঙ্কর মিত্র। দ্বিতীয় বার একসঙ্গে কাজ করতে চলেছেন মানসী এবং ধাগা প্রোডাকশন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

টলিপাড়া সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, মানসীর নতুন ছবিতে নাকি উঠে আসবে শ্বশুরমশাই-বৌমার সম্পর্কের টানাপড়েন। এমনকী, শোনা যাচ্ছে মানসীর এই ছবিতেও দেখা যাবে শাশ্বত ও অপরাজিতাকে। শুধু তাই নয়, ‘এটা আমাদের গল্প’ ছবির টিমকেই নাকি ফেরাতে চাইছেন মানসী।  তার আগে ছবি নিয়ে বিস্তারিত বলতে নারাজ পরিচালক।

[আরও পড়ুন: ‘ছেড়ে দিন…’, বিমানবন্দরে ভিড়ের চাপে ওষ্ঠাগত জাহ্নবীর প্রাণ! দেখুন ভিডিও]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.