সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরা বর্ষায় ইনস্টাগ্রামে (Instagram) উষ্ণতা ছড়ালেন বলিউডের ইরানি সুন্দরী মন্দানা করিমি (Mandana Karimi)। নগ্ন দেহে বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে তুললেন সেলফি। সেই সেলফি আপলোড করলেন নিজের প্রোফাইলে।
[আরও পড়ুন: কোভিড পজিটিভ বাড়ির ম্যানেজার, সপরিবারে কোয়ারেন্টাইনে অভিনেতা-সাংসদ দেব]
ছবি দেখেই বোঝা যাচ্ছে বাথটব থেকে সদ্য স্নান সেরে বেরিয়ে এসেছেন মন্দানা। মাথার চুল অগোছালো। গায়ে রয়েছে শুধু শরীর মোছার তোয়ালে খানা। তা জড়িয়েই কখনও সামনে থেকে পোজ দিয়েছেন, আবার কখনও পাশ ফিরে নিজের অঙ্গ বিভাজিকা উন্মুক্ত করেছেন আয়নার সামনে। আর এভাবেই উদযাপন করতে চেয়েছেন নিজের নারী স্বত্তাকে।
[আরও পড়ুন: বিষের অস্তিত্ব মুছতেই ইচ্ছাকৃতভাবে সুশান্তের ময়নাতদন্তে দেরি! বিস্ফোরক সুব্রহ্মণ্যম স্বামী]
ইরানের তেহরানে জন্ম মন্দানার। বাবা ইরানের হলেও মা ছিলেন ভারতীয়। নিজের সাক্ষাৎকারে মন্দানা জানিয়েছিলেন, ছোটবেলাটা রক্ষণশীল পরিবারেই কেটেছে তাঁর। বড় হয়ে যখন মডেলিংয়ের দুনিয়ায় প্রবেশ করেন তখন থেকেই সাহসী মন্দানার সফর শুরু হয়। মডেলিংয়ের জন্যই তিন মাসের জন্য মুম্বইয়ে এসেছিলেন মন্দানা। সেখান থেকে সুযোগ পেয়ে যান ‘রয়’, ‘ভাগ জনি’, ‘ক্যায়া কুল হ্যায় হাম’ ছবিতে। তবে তাঁর ভাগ্য ফেরে সলমন খান (Salman Khan) সঞ্চালিত ‘বিগ বস ৯’ (Bigg boss 9) শোয়ের মাধ্যমে। ১০৪তম দিনে ৪ নম্বরে এসে শো থেকে বেরিয়েছিলেন মন্দানা। তারপর থেকেই তাঁর সাফল্যের ধারা অব্যাহত।
সর্বশেষ খবর
-
মীরা ভট্টাচার্যের অসুস্থতা নিয়ে নেটদুনিয়ায় গুজব! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি সন্তান সুচেতনের
-
শহিদ পরিবারকে চাকরি বিলিতেও প্রতারণা তৃণমূল সরকারের! মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন ঋতব্রত
-
শ্রীলঙ্কার পেসারকে গুঁতো মেরে শাস্তির মুখে! যশস্বীর পাশে দাঁড়িয়ে মুখ খুললেন ব্যাটিং কোচ
-
পাহাড় থেকে পড়ে মৃত্যু বাবা-মা-ছেলের! খাওয়া-ঘুম ছেড়ে বাড়ির দরজায় বসে অবলা পোষ্য
-
চোটের ধাক্কায় মাঠত্যাগ, শ্রীলঙ্কার বিরুদ্ধে আর ব্যাট করতে পারবেন পন্থ? উত্তর দিলেন ভারতের কোচ