Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২১ জুলাই ২০২৬
Manisha Koirala

শেখর সুমনের সঙ্গে যৌনদৃশ্য! মণীষার থেকে কেন গোপন রাখেন বনশালি?

হীরামাণ্ডি নিয়ে কী বললেন মণীষা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৭, ২০২৪, ১৬:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৭, ২০২৪, ১৬:২০

options
link
শেখর সুমনের সঙ্গে যৌনদৃশ্য! মণীষার থেকে কেন গোপন রাখেন বনশালি? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচালক সঞ্জয় লীলা বনশালির ‘হীরামণ্ডি’ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দর্শকদের মধ্যে। কেউ বলছেন, বনশালির এই সিরিজ একেবারেই দেখার যোগ্য নয়। আবার কেউ বলছেন, ‘হীরামাণ্ডি’র আসল হিরেই হল মণীষা কৈরালা। তবে জানেন কি? হীরামাণ্ডিতে শেখর সুমনের সঙ্গে যৌনদৃশ্যের কথা নাকি জানতেনই না মণীষা। হ্যাঁ, সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই জানালেন মণীষা নিজে।

মণীষা জানান, ”বনশালি এমন একজন পরিচালক যিনি শুটিংয়ের সময় চিত্রনাট্যকে বদল করতে থাকেন। এমন অনেক কিছুই নিজের মগজে রেখে দেন, যা কিনা অভিনেতা, অভিনেত্রীরা জানতেই পারেন না। বলা ভালো চমক দিতে ভালোবাসেন।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মণীষার কথায়, ” হীরামান্ডিতে শেখর সুমনের সঙ্গে তাঁর অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় প্রাথমিকভাবে স্ক্রিপ্টের অংশ ছিল না। নতুন কিছু করার জন্যই এই দৃশ্য বনশালি তৈরি করেন।”

[আরও পড়ুন: লোকসভা ভোটের মাঝেই বিজেপিতে যোগ দিলেন শেখর সুমন]

আলোচিত দৃশ্যতে দেখানো হয়েছে, হীরামান্ডিতে নবাবের চরিত্রে অভিনয় করেছেন শেখর সুমন। মদ্যপ অবস্থায় মল্লিকাজান মনীষা কৈরালার সঙ্গে ঘোড়ার গাড়িতে করে চলেছেন শেখর। এরপরই যৌনখিদে জেগে উঠে তাঁর মধ্যে, মল্লিকাজানের দিকে পিছন ঘুরে চিৎকার করে তাঁর নাম ধরে ডাক দিতে থাকেন নবাব। শুধু মণীষা নন, শেখর সুমনও এক সাক্ষাৎকারে জানান, সঞ্জয় লীলা বনশালি হঠাৎ করেই আমাকে এই দৃশ্যর কথা জানান। আর আমি একই টেকে এই দৃশ্যটা শুট করি। একটা দারুণ অভিজ্ঞতা।

[আরও পড়ুন: ‘গণিকা-বেশ্যালয়কে মহিমান্বিত করার কী আছে?’, ‘হীরামাণ্ডি’ নিয়ে বিতর্কিত কথা বিবেক অগ্নিহোত্রীর]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.