সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেই ১৭ বছর আগে রাখি সাওয়ান্তের ঠোঁটে চুমু খেয়ে মারাত্মক ফেঁসেছিলেন মিকা সিং। রাখিক অভিযোগে সেই চুমু আদালত পর্যন্ত গড়িয়েছিল। নানাভাবে মিকাকে হেনস্তার শিকারও হতে হয়েছিল সেই সময়। তবে এখন সব ঝামেলা থেকে মুক্তি। এমনকী, চুমু কাণ্ডে মিকাকে ক্ষমাও করে দিয়েছেন রাখি। আর তাই তো আদালত থেকে ২০০৬ সালে মিকার বিরুদ্ধে করা মামলাকে তুলে নেওয়ার অনুমতি দিয়েছেন রাখি। আর সেই কারণেই হাইকোর্টে সম্প্রতি হাজির হয়েছেন মিকা।
বম্বে হাইকোর্টে হলফনামা দাখিল করে রাখির দায়ের করা এফআইআর খারিজের আর্জি জানিয়েছিলেন গায়ক মিকা সিং। সোমবার বিচারপতি অজয় এস গডকরি ও প্রকাশ ডি নায়েকের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি হয়। মিক জানান, রাখি ইতিমধ্যেই সম্মতি দিয়েছেন এই এফআইআর খারিজ করে নেওয়ার, নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নিয়েছেন তাঁরা।
[আরও পড়ুন: ‘ইংরেজি জানতাম না বলে অপমান করেছিল!’, করণ জোহরকে ফের একহাত নিলেন কঙ্গনা ]
২০০৬ সালে মিকার জন্মদিনে মুম্বইয়ের এক নাইটক্লাবে রাখিকে হেনস্থার অভিযোগ ওঠে মিকার নামে। মিকা জোর করে চুমু খান রাখিকে, সেই ভিডিও ভাইরাল হয়েছিল। এরপর মিকা ও তাঁর সহকর্মী ভিকি ঝামেলায় জড়ান রাখি ও তাঁর বন্ধুদের সঙ্গে। ঘটনায় আহত হয়েছিলেন রাখির এক বন্ধু। ১৭ বছর আগের সেই মামলারই এবার নিষ্পত্তি ঘটায় স্বস্তিতে মিকা।
[আরও পড়ুন: বাংলার ‘ভিঞ্চিদা’র তেলুগু রিমেক, অভিনয়ে কোন সুপারস্টার? পোস্টার শেয়ার করলেন সৃজিত ]
সর্বশেষ খবর
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?
-
‘এটা তো হওয়ারই ছিল’, হলিউডে সুযোগ পেয়েই কেন এমন বললেন বঙ্গতনয়া সায়নী?
-
পরকীয়ায় বাধা, প্রেমিকাকে সঙ্গে নিয়ে সন্তানদের সামনেই স্ত্রীকে খুন! হাড়হিম কাণ্ড ভরতপুরে