Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Raktabeej 2

থাইল্যান্ডে টিম ‘রক্তবীজ ২’, মিমি-আবিরের রোম্যান্সের সাক্ষী থাকছেন অঙ্কুশ!

এবার বিদেশী লোকেশনে চমক দিতে চলেছেন টলিপাড়ার ‘হিটমেকার’ পরিচালকদ্বয়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২, ২০২৫, ২১:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২, ২০২৫, ২১:৩৩

options
link
থাইল্যান্ডে টিম ‘রক্তবীজ ২’, মিমি-আবিরের রোম্যান্সের সাক্ষী থাকছেন অঙ্কুশ! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তেইশের পুজোর বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল ‘রক্তবীজ’। এবারও পঁচিশের পুজোর পর্দায় কাঁপানোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন নন্দিতা রায়(Nandita Roy) এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)। কারণ উৎসবের মরশুমেই মুক্তি পাবে ছবিটির সিক্যুয়েল। প্রথম পর্বের শুটিং আগেই হয়েছে। এবার জানা গেল, মিমি-আবিরকে নিয়ে থাইল্যান্ডে উড়ে গিয়েছেন টলিপাড়ার ‘হিটমেকার’ পরিচালকদ্বয়।

জানা গেল, শনিবারই প্রযোজনা সংস্থার একটি টিম পৌঁছে গিয়েছে থাইল্যান্ডে। আর রবিবার উড়ে গেলেন অঙ্কুশ। জানা গেল, মিমি-আবির, অঙ্কুশের পাশাপাশি কৌশানী মুখোপাধ্যায়ও থাকছেন সেই বিশেষ সিক্যুয়েন্সে। সেটা কীরকম? সংবাদ মাধ্যমের কাছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানিয়েছেন, পুরনো ধারা মেনে আবারও বাংলা ছবির গানের দৃশ্যের শুটিং হচ্ছে বিদেশের মাটিতে। এই প্রথম উইন্ডোজ প্রযোজনা সংস্থার কোনও ছবির গানের দৃশ্য বিদেশের লোকেশনে ক্যামেরাবন্দি হবে। জানা গেল, ‘রক্তবীজ ২’-এর দুটো গানই শুটিংই হবে থাইল্যান্ডে। তার মধ্যে একটিতে থাকছে পুলিশ অফিসার জুটি আবির-মিমির রোম্যান্স। আর দ্বিতীয় গানটিতে দেখা যাবে অঙ্কুশ-কৌশানীকে। এই গানটিতেই নাকি গল্পের বাঁক ঘুরবে। জানা গেল, ৩ জুন থেকেই থাইল্যান্ডে পুরোদস্তুর শুটিং শুরু করবে টিম ‘রক্তবীজ ২’। প্রেক্ষাগৃহে ‘আমার বস’-এর পঁচিশ দিন পূর্তির মাঝেই পরবর্তী সিনেমা ব্লকবাস্টার করার তোরজোর নন্দিতা-শিবপ্রসাদের।

Advertisement

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন প্যাকড থ্রিলার ‘রক্তবীজ’ একের পর এক রেকর্ড গড়েছিল। বাংলার গণ্ডি পেরিয়ে জাতীয় স্তরেও বহুলপ্রশংসিত হয়েছে ‘পুলু’ ওরফে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভূমিকায় ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের অভিনয়। এবার সিকুয়েলে কোন চমক দেবেন টলিপাড়ার ‘হিট মেশিন’ পরিচালকদ্বয়, নজর থাকবে সেদিকে। প্রথম ছবিটিতে খাগড়াগড় বিস্ফোরণের ঘটনার প্রেক্ষাপটকে ব্যবহার করা হয়েছিল। এবার নন্দিতা-শিবপ্রসাদ কোন বাস্তব ঘটনাকে পর্দায় ফুটিয়ে তুলবেন, সেটা এখনও অধরা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.