সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়েছিলেন ভুয়ো ভ্যাকসিন। আর তার জেরেই অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। তাঁর অসুস্থতার খবর পেয়ে স্বভাবতই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন মিমির অনুরাগীরা। তবে এখন মিমি আগের থেকে সুস্থ। চিকিৎসকের কথা মতো ওষুধপত্রও খেয়েছেন তিনি। অনুরাগীদের দুশ্চিন্তা দূর করতে এবার পোস্টে লিখলেন ‘নিজের পায়ে দাঁড়াতে পেরেছি!’, সোশ্যাল মিডিয়ায় নতুন পোস্টে তাঁর সুস্থ থাকার কথা জানিয়ে দিলেন মিমি। সঙ্গে পোস্ট করলেন একগোছা ফুলের ছবি!
এই পোস্টে মিমি চক্রবর্তী লিখেছেন, ‘শারীরিক ও মানসিকভাবে কতটা যন্ত্রণা হতে পারে, তা কয়েকদিন ধরে বুঝতে পেরেছি। আপনারা সবাই আমার খবর নিয়েছেন, আমার জন্য প্রার্থনা করেছেন, মনের জোর বাড়িয়ে তুলতে সাহায্য করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি নিজের পায়ে দাঁড়াতে পারছি, ওষুধ চলছে। খুব শীঘ্রই গলব্লাডারের সমস্যা থেকে মুক্তি পাব।’ মিমি মজা করে গলব্লাডারের সমস্যাকে মিস্টার গলব্লাডারও বলেছেন।
[আরও পড়ুন: সানি লিওনির মতো লাগছে আপনাকে! মেদহীন শরীরে বোল্ড লুকে চমকে দিলেন জয়া আহসান]
বেশ কয়েকদিন ধরেই গলব্লাডারের সমস্যায় ভুগছিলেন মিমি। সঙ্গে ছিল লিভারের সমস্যাও। ওষুধ চলছিল তাঁর। নতুন বিপত্তি ঘটে ভুয়ো ভ্যাকসিন নেওয়ার পর। এরপরেই ফের অসুস্থ হয়ে পড়েন মিমি।
View this post on Instagram
মিমি আগেই জানিয়ে ছিলেন, ‘ভ্যাকসিনের নামে যেটি শরীরে ঢুকেছে সেটি অ্যামিকিসিন বলে একটি অ্যান্টিবায়োটিক। যা কিনা মূত্র সংক্রমণ ও পেটে ব্যথার জন্য দেওয়া হয়। আমার যেহেতু লিভারের সমস্যা রয়েছে আগে থেকে তাই চিকিৎসকরা একটু চিন্তায় ছিলেন। লিভারের কোনও ক্ষতি যাতে না হয়, তার জন্যই ওষুধ দিয়েছেন চিকিৎসকরা’।
[আরও পড়ুন: ‘প্রতিশোধের বদলে শান্তি!’ শ্রাবন্তীর পোস্টে কীসের ইঙ্গিত?]
সর্বশেষ খবর
-
দলে ভাঙনের মধ্যেই সোনিয়া সাক্ষাতে মমতা, কী কথা হল?
-
রাজ্য মন্ত্রিসভার দপ্তর বণ্টন মুখ্যমন্ত্রীর, কে কোন বিভাগের মন্ত্রী হচ্ছেন?
-
অন্ধকারে আলোর রেখা! প্রীতি ম্যাচ ৩৬ ধাপ উপরে থাকা তাজিকিস্তানের বিরুদ্ধে ড্র ভারতের
-
সুজিত বসুর পর উজ্জ্বল বিশ্বাস, গ্রেপ্তার আরও এক প্রাক্তন মন্ত্রী, এবার ত্রাণচুরির অভিযোগ
-
রাজস্থানে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! ঝলসে মৃত অন্তত ৭