সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ত্রয়ী’, ‘যুদ্ধ’ থেকে ‘ফাটাকেষ্ট’, ‘মহাগুরু’— একাধিক সিনেমায় জুটি বেঁধেছেন। আজ রাজনীতির আঙিনায় একজন বিজেপির (BJP) হয়ে প্রচার করছেন, আরেকজন কিছুদিন আগেই তৃণমূলের (TMC) সঙ্গ ছেড়েছেন। তাঁর আবার গেরুয়া শিবিরে যোগ দেওয়ার জল্পনাও শোনা গিয়েছে। সময়ের স্রোতে দু’জনার দু’টি পথ এসে মিলে গেল রিয়ালিটি শোয়ের মঞ্চে। নায়ক মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) হাতে হাত মিলিয়ে, চোখে চোখ রেখে নাচলেন দেবশ্রী রায় (Debashree Roy)। নিজে আবার নাচলেন ‘কলকাতার রসগোল্লা’ গানের ছন্দে। “কী করে তোকে ভুলব আমি জানি না!” আবেগঘন হলে বললেন মিঠুন। দুই তারকার এই নস্টালজিয়ার সাক্ষী থাকলের দেব (Dev) এবং মনামী ঘোষ।
View this post on InstagramAdvertisement
[আরও পড়ুন: বলিউডের ‘হিরো নাম্বার ১’ গোবিন্দার সঙ্গে বিন্দাস নাচ প্রসেনজিতের, দেখুন ভিডিও]
স্টার জলসার রিয়ালিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ২’ (Dance Dance Junior Season 2) দেখা যাবে মিঠুন-দেবশ্রীর মধুর সাক্ষাৎ। ভোটের (West Bengal Polls) কাজের পাশাপাশি শোয়ের মহাগুরুর দায়িত্ব সামলাচ্ছেন মিঠুন। সঙ্গে বিচারক হিসেবে রয়েছেন দেব ও মনামী। বিশেষ পর্বের জন্য অতিথি বিচারক হিসেবে এসেছিলেন দেবশ্রী রায়। ছোট্ট প্রতিযোগীদের নাচ দেখে মুগ্ধ হয়ে যান দেবশ্রী। নিজেও মঞ্চে উঠে পড়েন। ‘কলকাতার রসগোল্লা’ গানের ছন্দে নেচে ফিরিয়ে আনেন নয়ের দশকের নস্টালজিয়া। মুগ্ধ হয়ে দেবশ্রীর নাচ দেখেন মিঠুন। মুখে তাঁর ছিল স্মিত হাসি। পরে মঞ্চে দুই তারকাকে হাত ধরে নাচতেও দেখা যায়। দুই তারকার অনস্ক্রিন রসায়নের সাক্ষী থাকলেন দেব, মনামী, প্রতিযোগী এবং উপস্থিত দর্শকরা। হোলি (Holy 2021) স্পেশ্যাল এই এপিসোডটি স্টার জলসার (Star Jalsha) পর্দায় দেখা যাবে শনিবার রাত সাড়ে ন’টায়। তার আগেই প্রকাশ্যে এসেছে আগাম ঝলকটি।
[আরও পড়ুন: ‘আমি তোমাকেই বিয়ে করব’, কঠিন প্রতিজ্ঞা অনুরাগীর, কী জবাব দিলেন মিমি?]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক