Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Mithun Chakraborty

প্রকাশ্যে ‘কাবুলিওয়ালা’র পোস্টার, ‘মিনি’কে সঙ্গে নিয়ে নস্ট্যালজিয়াকে উসকে দিলেন ‘রহমত’ মিঠুন

ছবিতে মিনির ভূমিকায় দেখা যাবে টেলিপর্দার শিশুশিল্পী অনুমেঘা কাহালিকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৪, ২০২৩, ০৯:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৪, ২০২৩, ০৯:৫৩

options
link
প্রকাশ্যে ‘কাবুলিওয়ালা’র পোস্টার, ‘মিনি’কে সঙ্গে নিয়ে নস্ট্যালজিয়াকে উসকে দিলেন ‘রহমত’ মিঠুন zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়দিনে বড় চমক দিতে চলেছেন মিঠুন চক্রবর্তী। দেবের সঙ্গে ‘প্রজাপতি’ ছবিতে দর্শকদের মন জিতে, ‘কাবুলিওয়ালা’ অবতারে ফের পর্দায় আসছেন মহাগুরু। এ খবর নতুন নয়। নতুন খবর হল, সম্প্রতি প্রকাশ্যে এসেছে মিঠুনের ‘কাবুলিওয়ালা’ ছবির পোস্টার। প্রথম ঝলকেই নজর কাড়ল মিনি ও রহমত। বরং বলা ভালো বাঙালির নস্ট্যালজিয়াকে উসকে দিলেন মিঠুন। 

মিঠুনকে নিয়ে ‘কাবুলিওয়ালা’ ছবিটি তৈরি করছেন পরিচালক সুমন ঘোষ। ছবি ঘোষণার পর থেকেই, মিঠুনের কাবুলিওয়ালা রূপ নিয়ে চর্চা ছিল গোটা টলিপাড়ায়। স্বাভাবিকভাবেই এই ছবি নিয়ে উৎসাহ ছিল তুঙ্গে। তার উপর বাঙালির কাছে ‘কাবুলিওয়ালা’ মানেই তপন সিনহার সাদা-কালো সিনেমা আর ছবি বিশ্বাসের স্মৃতি। সব মিলিয়ে বাঙালি যে অপেক্ষায় রয়েছে এই ছবির জন্য তা বলাই বাহুল্য। বড়দিনে মুক্তি পাবে এই মিঠুনের ‘কাবুলিওয়ালা’। আপাতত চলছে  শেষপর্যায়ের কাজ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: এত্ত রাগ! ‘এ তো জয়া বচ্চনের মেল ভার্সান’, রণবীরের মেজাজ দেখে মন্তব্য নেটিজেনদের]

প্রসঙ্গত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পকে স্বপ্নের মতো বড়পর্দায় তুলে ধরেছিলেন পরিচালক তপন সিনহা। এর পরে হেমেন গুপ্তর পরিচালনায় বলরাজ সাহানি ‘কাবুলিওয়ালা’ হয়েছিলেন। কিন্তু অধিকাংশ বাঙালির কাছে ছবি বিশ্বাসই প্রিয়। এবার সুমন ঘোষের পরিচালনায় ‘কাবুলিওয়ালা’ হয়েছেন মিঠুন।

ছবিতে মিনির ভূমিকায় দেখা যাবে টেলিপর্দার শিশুশিল্পী অনুমেঘা কাহালিকে। মিনির মা-বাবার চরিত্রে অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায় ও সোহিনী সরকার।

[আরও পড়ুন: ফুলঝুরির প্যাকেটে ‘পটাখা’ বিবৃতি! বিনা পয়সার বিজ্ঞাপনে কী প্রতিক্রিয়া অভিনেত্রীর? ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.