সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়দিনে বড় চমক দিতে চলেছেন মিঠুন চক্রবর্তী। দেবের সঙ্গে ‘প্রজাপতি’ ছবিতে দর্শকদের মন জিতে, ‘কাবুলিওয়ালা’ অবতারে ফের পর্দায় আসছেন মহাগুরু। এ খবর নতুন নয়। নতুন খবর হল, সম্প্রতি প্রকাশ্যে এসেছে মিঠুনের ‘কাবুলিওয়ালা’ ছবির পোস্টার। প্রথম ঝলকেই নজর কাড়ল মিনি ও রহমত। বরং বলা ভালো বাঙালির নস্ট্যালজিয়াকে উসকে দিলেন মিঠুন।
মিঠুনকে নিয়ে ‘কাবুলিওয়ালা’ ছবিটি তৈরি করছেন পরিচালক সুমন ঘোষ। ছবি ঘোষণার পর থেকেই, মিঠুনের কাবুলিওয়ালা রূপ নিয়ে চর্চা ছিল গোটা টলিপাড়ায়। স্বাভাবিকভাবেই এই ছবি নিয়ে উৎসাহ ছিল তুঙ্গে। তার উপর বাঙালির কাছে ‘কাবুলিওয়ালা’ মানেই তপন সিনহার সাদা-কালো সিনেমা আর ছবি বিশ্বাসের স্মৃতি। সব মিলিয়ে বাঙালি যে অপেক্ষায় রয়েছে এই ছবির জন্য তা বলাই বাহুল্য। বড়দিনে মুক্তি পাবে এই মিঠুনের ‘কাবুলিওয়ালা’। আপাতত চলছে শেষপর্যায়ের কাজ।

[আরও পড়ুন: এত্ত রাগ! ‘এ তো জয়া বচ্চনের মেল ভার্সান’, রণবীরের মেজাজ দেখে মন্তব্য নেটিজেনদের]
প্রসঙ্গত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পকে স্বপ্নের মতো বড়পর্দায় তুলে ধরেছিলেন পরিচালক তপন সিনহা। এর পরে হেমেন গুপ্তর পরিচালনায় বলরাজ সাহানি ‘কাবুলিওয়ালা’ হয়েছিলেন। কিন্তু অধিকাংশ বাঙালির কাছে ছবি বিশ্বাসই প্রিয়। এবার সুমন ঘোষের পরিচালনায় ‘কাবুলিওয়ালা’ হয়েছেন মিঠুন।
ছবিতে মিনির ভূমিকায় দেখা যাবে টেলিপর্দার শিশুশিল্পী অনুমেঘা কাহালিকে। মিনির মা-বাবার চরিত্রে অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায় ও সোহিনী সরকার।
[আরও পড়ুন: ফুলঝুরির প্যাকেটে ‘পটাখা’ বিবৃতি! বিনা পয়সার বিজ্ঞাপনে কী প্রতিক্রিয়া অভিনেত্রীর? ]
সর্বশেষ খবর
-
ফুটবল না কুস্তি! বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে হাতাহাতিতে চিলি-পর্তুগালের ফুটবলাররা
-
ইন্ডিয়া জোটই ভরসা! ভাঙন চিন্তা মাথায় নিয়ে বৈঠকে যোগ দিতে দিল্লি রওনা মমতার
-
গ্রীষ্মকালীন বক্সঅফিসে ফের বাজিমাত শিবপ্রসাদ-নন্দিতার, প্রথম সপ্তাহেই দু’কোটির দুয়ারে ‘ফুলপিসি’
-
৭ বউ, পাঁচটি রাজপ্রাসাদ, ৫০০ কোটির মালিক! তৃণমূল কাউন্সিলরকে নিয়ে পোস্টার, কে এই ‘গুণধর’?
-
সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারে নেমে বিষাক্ত গ্যাসের কবলে, সুরাটের কারখানায় মৃত ৪ শ্রমিক