Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬
priyanka bhattacharya

প্রিয়াঙ্কার ইনস্টাগ্রামে নজর মহম্মদ সিরাজের! আপ্লুত টলিউড অভিনেত্রী

কী বললেন অভিনেত্রী?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০২৪, ২২:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০২৪, ২২:১৯

options
link
প্রিয়াঙ্কার ইনস্টাগ্রামে নজর মহম্মদ সিরাজের! আপ্লুত টলিউড অভিনেত্রী zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিউড অভিনেত্রী হলেও, এই মুহূর্তে মুম্বইয়ে রয়েছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য। আর শনিবার মুম্বইয়ের এক মাল্টিপ্লেক্সেই বন্ধুদের সঙ্গে  ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখেছেন। ভারতের হাতে টি-টুয়েন্টি কাপ ওঠায় সবার মতো উচ্ছ্বসিত প্রিয়াঙ্কাও। আর সেই কারণেই ভারতীয় দলের প্রশংসা করে দিলেন ইনস্টাগ্রামে স্টোরি। আর সেই স্টোরি থেকেই জন্ম নিল আরেক গল্প! ভাবছেন এই গপ্পো কীসের?

একটু বিশদে বলা যাক। টি-টুয়েন্টিতে ভারত জয়ের পর ভারতীয় দলের প্রশংসা করেন অভিনেত্রী প্রিয়াঙ্কা। ইনস্টাগ্রাম স্টোরিতে খেলোয়াড়দের ট্যাগও করেন তিনি। আর সেখানেই হঠাৎ নজর করেন, তাঁর প্রত্যেকটি স্টোরিতে নজর রেখেছেন মহম্মদ সিরাজ! আর তা দেখে আপ্লুত প্রিয়াঙ্কা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: শাহরুখের ছবিতে গান গেয়ে পুরস্কার পেয়েও অপমান! তিক্ত অভিজ্ঞতা শেয়ার অভিজিতের]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priyanka bhattacharjee (@priyankabhattacharjeebubly)

প্রিয়াঙ্কা জানিয়েছেন, ”ভারতীয় দলকে শুভেচ্ছা জানাতে নিজের একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন। সেখানে সিরাজ় ছাড়াও বেশ কয়েক জন ক্রিকেটারকে তিনি ট্যাগ করেছিলাম তার পর বেশ কিছু স্টোরিও দিয়েছিলাম। সেখানে কাউকে ট্যাগ করিনি। সেই প্রত্যেকটি সিরিজই দেখেছেন সিরাজ।” এমনকী, এই অভিজ্ঞতা নিজেই অনুরাগীদের জানিয়েছেন প্রিয়াঙ্কা। শেয়ার করেছেন স্ক্রিনশটও। প্রিয়াঙ্কা আরও জানিয়েছেন, ”আমি খুব খুশি। ওঁর ভবিষ্যৎ কেরিয়ারের জন্য আমার তরফে শুভেচ্ছা।”

[আরও পড়ুন: দুষ্কৃতীদের তাণ্ডব! হেনস্তার শিকার অভিনেত্রী-কাউন্সিলর শ্রীতমা, তীব্র প্রতিক্রিয়া মদন মিত্রর]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.