সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ”কীভাবে সামলাব এই পরিস্থিতি। কীভাবে এই শূন্যতাকে ভরিয়ে তুলব…এই ব্যথা কীভাবে দূর হবে। মনে হয় মা ক্লান্ত, কিংবা নয়। কিন্তু এটাই সময়, আর আমি এক কঠিন সিদ্ধান্ত নিতে চলেছি। মায়ের লাইফ সাপোর্ট সরিয়ে দেব…” ইনস্টাগ্রামের স্টোরিতে বুকের ক্ষতকে এভাবেই শব্দ দিয়ে ভরিয়ে তুললেন জনপ্রিয় গায়িকা, অভিনেত্রী মোনালি ঠাকুর। তাঁর পোস্ট দেখে বোঝাই গেল মাকে হারালেন তিনি।
কয়েকদিন আগেই ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছিলেন মোনালি। ছবিতে দেখা গিয়েছিল, হাসপাতালে বিছানায় শুয়ে রয়েছেন তাঁর মা। আর তাঁর হাত ধরে রয়েছেন মোনালি। এবার মোনালির হাত থেকে সেই হাতটাই ছেড়ে গেল, সেই আভাসই দিলেন গায়িকা।

[আরও পড়ুন: ডানকুনিতে বামেদের ভোটপ্রচারে শ্রীলেখা, দীর্ঘ অপেক্ষার পর রাতে মিলল দীপ্সিতার দেখা]
ইনস্টাগ্রাম স্টোরিতে মায়ের সঙ্গে ছোট্টবেলার ছবি পোস্ট করে মোনালি লিখলেন, ”এই কঠিন পরিস্থিতিতে কীভাবে লড়তে হয়, তা কেন শেখাওনি তুমি…অসহায় লাগছে…কী করব বুঝতেই পারছি না। মা তুমি শান্তিতে থেকো। কিন্তু তাঁকে ছাড়া আমার জীবনটা কেমনভাবে চলবে…কোথায় রয়ে গেলাম মা আমি… এবার কী করব… আমার মা, আমার শিকর, আমার সব…।”
মোনালির বাবা ছিলেন টলিপাড়ার নামী গায়ক অভিনেতা শক্তি ঠাকুর। সেই সূত্রে ছোট থেকেই পুলক বন্দ্যোপাধ্যায়ের মতো নামী গীতিকারের সঙ্গে তাঁর বাবার পরিচিতি ছিল। তবে নিজের পরিচিতির সুযোগ মেয়েরা নিক এই ধারণায় বিশ্বাসী ছিলেন না শক্তি। একটা সময়ে তাঁর পরিবার অত্যন্ত দারিদ্র্যের মধ্যে পড়েছিল। টলিপাড়ায় মোনালির বাবা চেনা মুখ হলেও কখনও নিজের আখের গুছিয়ে নেওয়ার মনোভাব ছিল না শক্তির। ফলে দেনার দায়ে ডুবে গিয়েছিল মোনালির পরিবার। রীতিমতো কষ্ট করেই বড় হয়েছেন মোনালি এবং তাঁর দিদি মেহুলি। ইদানীং মোনালি থাকেন সুইজারল্যান্ডেই তাঁর স্বামীর সঙ্গে। তবে মাকে হারিয়ে যেন এখন কিছুটা ছন্নছাড়াই গায়িকা।
[আরও পড়ুন: ‘ভাষা হারিয়ে’ কেশপুরে ভোটপ্রচারে ট্রোলড হিরণ! ক্ষমা চেয়ে কী বললেন বিজেপি প্রার্থী?]
সর্বশেষ খবর
-
বরুণ বিশ্বাসের পরিবারের সঙ্গে সাক্ষাতের পরেই বড় পদক্ষেপ শুভেন্দুর, বিচারের আশায় সুটিয়া
-
যুদ্ধের পৃথিবীতে মহাকাব্যের ‘পুনর্জন্ম’, কেমন হল নোলানের ‘দ্য ওডিসি’
-
‘আমাদের ভিতরের একটা লোক ওদের মধ্যে’, বিধানসভায় মদনকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কুণালের, কী বললেন মমতার’কালারফুল বয়’?
-
১২০০০ কিমি দূরের বিশ্বকাপ ঘিরে রক্তাক্ত বাংলাদেশ, শুধুই ফুটবল উন্মাদনা নাকি কারণ গভীর?
-
গরিবকে অবহেলা! নিজেদের ‘চিকিৎসক’ বলে পরিচয় দেবেন না, ধর্ষিতার মৃত্যুতে ‘সুপ্রিম’ ভর্ৎসনা